اكْتُبْ طَلبًا بِالْعَرَبِيَّةِ إِلى مُدِيرِ الْمَدْرَسَةِ تَطْلُبُ مِنْهُ فِيْهِ الْمُسَاعَدَة الْمَالِيَّةَ مِنْ صُندوق الطلاب | ছাত্রকল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে অধ্যক্ষ বরাবর আরবিতে একটি দরখাস্ত লেখ | Dakhil Arabic 2nd Paper – Arabic Application
সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!
আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।
Arabic Study
StudyBoi.com
اكْتُبْ طَلبًا بِالْعَرَبِيَّةِ إِلى مُدِيرِ الْمَدْرَسَةِ تَطْلُبُ مِنْهُ فِيْهِ الْمُسَاعَدَة الْمَالِيَّةَ مِنْ صُندوق الطلاب | ছাত্রকল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে অধ্যক্ষ বরাবর আরবিতে একটি দরখাস্ত লেখ | Dakhil Arabic 2nd Paper – Arabic Application
বই ও নোট দেখুন
الْإِجَابَةُ :
إلى
مُدِيرِ الْمَدْرَسَة
مَدْرَسَة الجامعة الأحمدية السنية العالية
الْمَوْضُوعُ : طَلَبُ الْمُسَاعَدَةِ الْمَالِيَّةِ مِنْ صُنْدُوق الطلاب.
سَيْدِي الْمُعَذِّنُ!
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ بَعْدَ التَّحِيَّةِ الْمُنَاسِبَةِ أُفِيْدُكُمْ عِلْمًا بِأَنِّى طَالِبٌ فِي الصَّفْ النَّاسِعِ مِنْ مَدْرَسَتِكُمْ، مُنْذُ خَمْسٍ سَنَوَات أَدْرُسُ فِى هَذِهِ الْمَدْرَسَةِ وَنَجَحْتُ بِتَقْدِيرِ أ+ فِي الْاخْتِبَارِ الْمَرْكَزِئُ الْمَاضِي لِلصف النَّامِنِ وَبَدَأْتُ الدراسة في الصف التاسع وَلكِنْ لَمْ أَسْتَطِعْ أَنْ أَشْتَرِيَ الْكُتُبَ الدراسية لِضَعْفِ اقْتِصَادِي لِهَذَا أَنَا فِي حَاجَةٍ إِلَى الْمُسَاعَدَةِ الْمَالِيَة.
مِنْ صُندوق الطلاب فَالْالْتِمَاسُ مِنْكُمْ أَنْ تَمُدُّوا إِلَي يَدَ الْمُسَاعَدَةٍ كَيْ يَتَسَهْلَ لِيْ حُصُولُ الْعُلُومِ- وَلَكُمْ جَزِيْلُ الشَّكْرِ عَلَى حُسْنِ تَعَاوُنِكُمْ.
الْمُقَدِّمُ
الطَّالِبُ الْمُطِيْعُ
مُحَمد مَرْجَان
الصف التاسع
رَقْمُ التَّسَلْسُل : ٢
التاريخ : ٢٥/١/٢٠٢٣
উত্তর:
বরাবর
অধ্যক্ষ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা
বিষয় : ছাত্রকল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের আবেদন।
মহাত্মন,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
যথোপযুক্ত অভিবাদন বাদ আপনাকে জানাচ্ছি যে, আমি আপনার মাদরাসার নবম শ্রেণির একজন ছাত্র। পাঁচ বছর যাবৎ আমি এ প্রতিষ্ঠানে লেখাপড়া করছি এবং বিগত অষ্টম শ্রেণির কেন্দ্রীয় পরীক্ষায় এ+ পেয়ে পাস করেছি। আমি নবম শ্রেণিতে অধ্যয়ন শুরু করেছি, কিন্তু আর্থিক দুর্বলতার কারণে পাঠ্যপুস্তক ক্রয় করতে পারিনি। তাই ছাত্রকল্যাণ তহবিল থেকে আমার আর্থিক সাহায্য প্রয়োজন।
অতএব আপনার নিকট আবেদন, আমার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, যেন আমার জ্ঞান অর্জন সহজ হয়। আপনার উত্তম অনুগ্রহের জন্য অনেক কৃতজ্ঞতা রইল।
নিবেদক
অনুগত ছাত্র
মুহাম্মদ মারজান
নবম শ্রেণি
রোল নং : ২
তারিখ: ২৫/০১/২০২৩
টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।