اكْتُبْ رِسَالَةً إِلى صَدِيقِكَ تُخْبِرُهُ عَنْ نَجَاحِكَ فِي الْاِمْتِحَانِ – পরীক্ষায় সফলতার কথা জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি পত্র লেখ | Alim Arabic 2nd Paper – আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)
সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!
আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।
Arabic Study
StudyBoi.com
اكْتُبْ رِسَالَةً إِلى صَدِيقِكَ تُخْبِرُهُ عَنْ نَجَاحِكَ فِي الْاِمْتِحَانِ – পরীক্ষায় সফলতার কথা জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি পত্র লেখ | Alim Arabic 2nd Paper – আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)
বই ও নোট দেখুন
الإجابة :
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
مُحَمَّدُ عَبْدُ الْعَزِيزِ
مَسْكَنُ الطُّلابِ، مَدْرَسَةُ الْجَامِعَةُ الْأَحْمَدِيَّةُ السنية العالية، ، شِيْتَا غُونغ.
التَّارِيخ …….:
صَدِيقِي الْحَمِيمُ!
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُه
بَعْدَ السَّلَامِ الْمَسْنُونِ وَالتَّحِيَّةِ اَرْجُو اَنَّكُمْ جَمِيْعًا بِعَونِ اللَّهِ وَتَوْفِيقِهِ بِالسَّلَامَةِ وَالْعَافِيَةِ. وَأَنَا أَيْضًا الْحَمْدُ لِلَّهِ طَيِّبَ بِحُسْنِ دُعَائِكُمْ مُنْذُ ثَلَاثَةَ أَشْهُرٍ مَا وَجَدْتُ مِنْكَ أَيَّةَ رِسَالَةٍ وَلَا أَجِدُ الشَّبَبَ وَرَاءَهُ، وَلَا أَعْرِفُ لِمَاذَا نَسِيْتَنِي أُرِيدُ أَنْ لَا تَفْسُدُ الرَّابِطَة الْوَثِيقَةُ بَيْنَنَا-
صَدِيقِي أَنَّ الْامْتِحَانَ الإِنْتَخَابِى قَدِ انْتَهى فِى الشَّهْرِ الْمَاضِي وَشَاعَتِ النتائج أمس. بِدُعَائِكُمُ طَلَعْتُ أَ َّلا بَيْنَ سَائِرِ الطُّلابِ فِي الصَّفِ ادْعُ الله لِى كَى أَنْجَحَ مِثْلَ هَذَا النَّجَاحِ فِي الْاخْتِبَارِ الْمَرْكَزِي الْقَادِمِ انَا فِي انْتِظَارِ رِسَالَتِكَ. أكتُبنى بَعْدَ إِسْتِلام رِسَالَتىِ فورا. بلغ السلام إِلَى أَصْدِقَائِكَ مِنَ الصَّفِ وَالْغُرْفَةِ، خِتَامَّا أَدْعُو اللَّهَ دَوَامَ صِحَيْكَ –
صَدِيقَكَ الْحَمِيمُ
مُحَمَّد عَبْدُ الْعَزِيزِ
উত্তর:
বিসমিল্লাহির রাহমানির রাহীম
মুহাম্মদ আবদুল আযীয
ছাত্রাবাস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম ।
তারিখ: ………..
প্রিয় বন্ধু
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
মাসনুন সালাম ও অভিবাদন বাদ, আশা করি আল্লাহ তায়ালার মেহেরবানিতে তোমরা
সকলে ভালো ও সুস্থ আছ। আমিও তোমাদের নেক দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। বিগত তিন মাস যাবৎ তোমার কোনো পত্র পাইনি; এর পিছনে আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমি জানি না কী কারণে তুমি আমাকে ভুলে গেছ। আমি চাই আমাদের এ দৃঢ় সম্পর্ক তুমি কখনো নষ্ট করবে না।
বন্ধু! গত মাসে আমার নির্বাচনি পরীক্ষা শেষ হয়েছে। আর গতকাল ফলাফল প্রকাশিত হয়েছে। তোমাদের দোয়ায় আমি ক্লাসের সকল ছাত্রের মাঝে প্রথম স্থান অধিকার করেছি। আমার জন্য দোয়া করবে, যাতে এ ধরনের সফলতা আগামী কেন্দ্রীয় পরীক্ষায় লাভ করতে পারি।
আমি তোমার পত্রের অপেক্ষায় রইলাম । আমার পত্র পাওয়ার সাথে সাথে আমার নিকট পত্র লিখবে। তোমার ক্লাসমেট এবং রুমমেটদেরকে আমার সালাম জানাবে। পরিশেষে আল্লাহর নিকট তোমার স্থায়ী সুস্থতার জন্য দোয়া করছি।
তোমার অন্তরঙ্গ বন্ধু
মুহাম্মদ আবদুল আযীয
টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।