اكْتُبْ رِسَالَةً إِلى صَدِيقِكَ تُخْبِرُهُ عَنْ أَحْوَالَ سَفَرِكَ إلى سندربن – সুন্দরবন ভ্রমণের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখ | Alim Arabic 2nd Paper – আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)
সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!
আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।
Arabic Study
StudyBoi.com
اكْتُبْ رِسَالَةً إِلى صَدِيقِكَ تُخْبِرُهُ عَنْ أَحْوَالَ سَفَرِكَ إلى سندربن – সুন্দরবন ভ্রমণের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লেখ | Alim Arabic 2nd Paper – আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)
বই ও নোট দেখুন
الإجابة:
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
مُحَمَّد وَحِيدُ الزَّمَانِ
مُسْكَنُ الطُّلابِ، مَدْرَسَةُ الْجَامِعَةُ الأَحْمَدِيَّةُ السُّنِيَّةُ الْعَالِيَةُ ، شيتا غونغ
رَقَمُ الْغُرْفَةِ : ١٥
التَّارِيخ: ……
صَدِيقِي الْعَزِيزُ!
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ
بَعْدَ التَّحِيَّةِ الطَّيْبَةِ أَرْجُو أَنَّكُمْ فِي كُلِ خَيْرٍ وَسَلَامَةٍ أَنَا أَيْضًا بِالْخَيْرِ والْعَافِيَةِ بِحُسْنِ دُعَائِكُمْ-
يسرني أنْ أُخْبِرَكَ بِرِحْلَتِنَا إِلَى سَنَدَرَبَنُ فِي التَّاسِعَ مِنْ دِيسمبر الْمَاضِي نَحْنُ كُنَّا عِشْرِينَ طَالِبًا فِي هَذِهِ الرَّحْلَةِ. بَدَأَتِ الرَّحْلَةُ فِي السَّاعَةِ التَّاسِعَةِ صَبَاحًا مِنْ دَاكَا بِالسَّيَّارَةِ وَوَصَلْنَا إِلَى مُونَغَلَا ثُمَّ وَصَلْنَا إِلَى سُنَدَرَبَتْ بِالْمَرْكَبِ بَعْدَ يَومٍ-
وَكَانَتْ هذهِ الرَّحْلَةُ مُمَتِّعَةُ شَاهَدْنَا الْمَنَاظِرَ الْجَمِيْلَةَ وَالْغَابَاتِ الْكَثِيفَةَ وَالْأَشْجَارَ الشَّامِخَةَ وَالْحَيَوَانَاتِ الْمُخْتَلِفَةَ، فَمَا أَحْسَنَ هَذِهِ الْمَنَاظِرُ وَمَا أَجْمَلَهَا بَعْدُ فَضَائِنَا هُنَاكَ يَوْمًا وَلَيْلَةً رَجَعْنَا إلى دَاكَا لَوْ كُنْتَ مَعَنَا لَكَانَ أَحْسَنُ-
تُبلغ السلام إلى أبويك المحترمين والود والشَّفْقَة إِلَى الصَّغَارِ-
صَدِيقَكَ الْعَزِيزُ
مُحمَّد وَحِيدُ الزَّمَانِ
উত্তর :
বিসমিল্লাহির রাহমানির রাহীম
মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
ছাত্রাবাস, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম।
কক্ষ নং ১৫
তারিখ :…………..
প্রিয় বন্ধু,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
পবিত্র অভিবাদন বাদ আশা করি তুমি সার্বিকভাবে ভালো ও শান্তিতে রয়েছ। আমিও তোমাদের দোয়ার বদৌলতে ভালো ও সুস্থ আছি।
তোমাকে আনন্দের সাথে জানাচ্ছি যে, গত ৯ ডিসেম্বর আমরা সুন্দরবন ভ্রমণ করেছি। এ ভ্রমণে আমরা বিশজন ছাত্র ছিলাম। আমাদের এ ভ্রমণ বাসযোগে সকাল ৯ ঘটিকায় ঢাকা থেকে শুরু হয়েছে। আমরা মংলা গিয়ে পৌঁছি, অতঃপর একদিন পর অন্য বাহনযোগে সুন্দরবন গিয়ে উপনীত হই।
এ ভ্রমণটি ছিল অত্যন্ত উপভোগ্য। আমরা সুন্দর দৃশ্যাবলি, ঘন বনজঙ্গল, বিশাল বৃক্ষরাজি ও বিভিন্ন প্রাণী দেখেছি। কত না সুন্দর ও কত না মনোমুগ্ধকর সেই দৃশ্যসমূহ। সেখানে আমরা এক দিন ও এক রাত অতিবাহিত করার পর ঢাকা ফিরে এলাম। তুমি যদি আমাদের সাথে থাকতে, তাহলে কত না ভালো হতো!
তোমার শ্রদ্ধেয় পিতামাতাকে আমার সালাম ও ছোটদেরকে আমার স্নেহ দিও।
তোমার প্রিয় বন্ধু
মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।