জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

ইসলামের ইতিহাস (At-Tarikhul Islami) – 202305 | ফাজিল ৩য় বর্ষ মডেল টেস্ট ২০২৩

Abswer.com Abswer.com
20 September, 2026
১১ মিনিট পড়ার সময়
৮ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

اختبار السنة الثالثة للفاضل البكالوريوس (الشرف)، لعام ٢٠٢٣م

ফাযিল (স্নাতক) সম্মান ৩য় বর্ষ পরীক্ষা, ২০২৩

الحديث والدراسات الإسلامية : التاريخ الإسلامي

আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ : ইসলামের ইতিহাস

বিষয় কোড: 202305 | সময়: ৪ ঘণ্টা | পূর্ণমান: ৮০

الملاحظة : أجب عن أربعة من مجموعة (أ) وعن أربعة من مجموعة (ب).

বিশেষ দ্রষ্টব্য: (ক) অংশ থেকে ৪টি এবং (খ) অংশ থেকে ৪টি প্রশ্নের উত্তর দাও।

مجموعة (أ) [ক অংশ] (মান: ৪ × ১৫ = ৬০)

যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও।

١. تَحَدَّثْ عَنْ خِدَمَاتِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ (رض) لِحِمَايَةِ الإِسْلَامِ وَالْمُسْلِمِينَ.

[১. ইসলাম ও মুসলমানদের রক্ষায় হযরত আবু বকর সিদ্দিক (রা.)-এর অবদান সম্পর্কে আলোচনা করো।]

٢. لِمَاذَا سُمِّيَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ رَحِمَهُ اللَّهُ بِالْخَلِيفَةِ الْخَامِسِ لِلإِسْلَامِ؟ بَيِّنْ.

[২. হযরত ওমর বিন আব্দুল আজিজ (রহ.)-কে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় কেন? বর্ণনা করো।]

٣. بَيِّنْ نُبْذَةً عَنْ تَرْجَمَةِ الْخَلِيفَةِ هَارُونَ الرَّشِيدِ ثُمَّ قَدِّرْ مَكَانَتَهُ بَيْنَ الْخُلَفَاءِ الْعَبَّاسِيِّينَ خَلِيفَةً نَاجِحًا.

[৩. খলিফা হারুনুর রশীদের জীবনী সংক্ষেপে বর্ণনা করো এবং একজন সফল খলিফা হিসেবে আব্বাসী খলিফাদের মধ্যে তাঁর মর্যাদা মূল্যায়ন করো।]

٤. تَحَدَّثْ عَنْ تَطَوُّرِ الثَّقَافَةِ وَالتَّعْلِيمِ فِي الْعَصْرِ الْعَبَّاسِيِّ.

[৪. আব্বাসী যুগে শিক্ষা ও সংস্কৃতির বিকাশ সম্পর্কে আলোচনা করো।]

٥. اكْتُبْ أَسْبَابَ سُقُوطِ الْخِلَافَةِ الْعُثْمَانِيَّةِ مُفَصَّلًا.

[৫. ওসমানীয় খেলাফত পতনের কারণগুলো বিস্তারিত বর্ণনা করো।]

٦. تَحَدَّثْ عَنْ أَسْبَابِ فَتْحِ الْعَرَبِ السِّنْدَ وَنَتَائِجِهِ.

[৬. আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল আলোচনা করো।]

٧. اكْتُبْ دَوْرَ الْمَلِكِ أَوْرَنْكَ زِيبْ عَالَمْكِير فِي تَدْعِيمِ الْعِلْمِ وَالْعُلَمَاءِ.

[৭. ইলম ও আহলে ইলমের পৃষ্ঠপোষকতায় বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের অবদান লেখো।]

٨. بَيِّنْ أَسْبَابَ فَتْحِ بَخْتِيَارَ الْخَلْجِيِّ الْبَنْغَالَ وَ نَتَائِجَهُ بِالتَّفْصِيلِ.

[৮. বখতিয়ার খলজীর বাংলা বিজয়ের কারণ ও ফলাফল বিস্তারিত বর্ণনা করো।]

مجموعة (ب) [খ অংশ] (মান: ৪ × ৫ = ২০)

যেকোনো চারটি প্রশ্নের উত্তর দাও।

٩. بَيِّنِ النِّظَامَ الإِدَارِيَّ فِي عَهْدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ (رض).

[৯. হযরত ওমর ইবনুল খাত্তাব (রা.)-এর শাসনামলে প্রশাসনিক ব্যবস্থা বর্ণনা করো।]

١٠. اذْكُرْ أَسْبَابَ قَتْلِ عُثْمَانَ (رض) مُخْتَصَرًا.

[১০. হযরত ওসমান (রা.)-এর শাহাদাতের কারণসমূহ সংক্ষেপে উল্লেখ করো।]

١١. اكْتُبْ نُبْذَةً عَنْ تَرْجَمَةِ الْخَلِيفَةِ عَبْدِ الْمَلِكِ بْنِ مَرْوَانَ.

[১১. খলিফা আব্দুল মালিক বিন মারওয়ানের জীবনী সংক্ষেপে লেখো।]

١٢. اذْكُرْ أَسْبَابَ سُقُوطِ الْخِلَافَةِ الأُمَوِيَّةِ بِالإِيجَازِ.

[১২. উমাইয়া খেলাফত পতনের কারণগুলো সংক্ষেপে লেখো।]

١٣. بَيِّنْ تَارِيخَ فَتْحِ الْمُسْلِمِينَ الأَنْدَلُسَ بِالإِيجَازِ.

[১৩. মুসলমানদের স্পেন বিজয়ের ইতিহাস সংক্ষেপে বর্ণনা করো।]

١٤. اكْتُبْ مُمَارَسَةَ الْعُلُومِ فِي الأَنْدَلُسِ بِالإِيجَازِ.

[১৪. স্পেনে জ্ঞান-বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত বিবরণ লেখো।]

١٥. مَاذَا تَعْلَمُ عَنِ التَّمَرُّدِ السِّيبَاهِيِّ؟ بَيِّنْ مُخْتَصَرًا.

[১৫. সিপাহি বিদ্রোহ সম্পর্কে কী জান? সংক্ষেপে বর্ণনা করো।]

١٦. اكْتُبْ خِدَمَاتِ شَاهْ جَلَالْ (رح) لِنَشْرِ الإِسْلَامِ فِي بَنْغَلَادِيشَ.

[১৬. বাংলাদেশে ইসলাম প্রসারে হযরত শাহজালাল (রহ.)-এর অবদান লেখো।]

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. ফাযিল ৩য় বর্ষের ইসলামের ইতিহাস পরীক্ষার কোড কত?

ইসলামের ইতিহাস বিষয়ের নির্ধারিত বিষয় কোড হলো 202305।

২. ইসলামের ইতিহাস প্রশ্নপত্রের মানবণ্টন কেমন?

ক অংশ থেকে ৪টি বর্ণনামূলক প্রশ্ন (৪ × ১৫ = ৬০) এবং খ অংশ থেকে ৪টি সংক্ষিপ্ত প্রশ্ন (৪ × ৫ = ২০) নিয়ে সর্বমোট ৮০ নম্বরের উত্তর দিতে হয়।

৩. হযরত আবু বকর সিদ্দিক (রা.)-কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

রাসূলুল্লাহ (সা.)-এর ওফাত পরবর্তী চরম সংকটময় মুহূর্তে মুরতাদ আন্দোলন ও ভণ্ড নবীদের কঠোর হস্তে দমন করে তিনি ইসলামের অস্তিত্ব রক্ষা করেছিলেন।

৪. হযরত ওমর বিন আব্দুল আজিজ (রহ.)-কে পঞ্চম খলিফা কেন বলা হয়?

খোলাফায়ে রাশেদীনের ইনসাফভিত্তিক শাসনপদ্ধতি ও আদর্শ পুনরুজ্জীবিত করার কারণে তাঁকে ইসলামের পঞ্চম খলিফা হিসেবে অভিহিত করা হয়।

৫. বখতিয়ার খলজীর বাংলা বিজয়ের ঐতিহাসিক তাৎপর্য কী?

১২০৪ খ্রিষ্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজীর বাংলা বিজয়ের মাধ্যমে বাংলায় মুসলিম শাসনের শুভ সূচনা ঘটে।

৬. পরীক্ষার প্রস্তুতিতে কোন কোন ঐতিহাসিক যুগ বেশি গুরুত্বপূর্ণ?

খোলাফায়ে রাশেদীন, উমাইয়া, আব্বাসী এবং ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসনের ইতিহাস অত্যন্ত গুরুত্বের সাথে অধ্যয়ন করা উচিত।

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *