ভিনদেশী মন
✍ মুহাম্মদ মোজাম্মেল হক রেজা কাদেরী
ভিনদেশী এই মন মানে না কোন বারণ
চায় যেতে চায় শুধুই মাদিনা,
কি করে তারে বোঝাই নেই তো কোনো উপায়
যায়না বেঁধে রাখা যায় না॥
ঐ পাক মাদিন রহমতের খাজিনা
যেথায় শুয়ে আছেন নবীজি,
কি করে যাবো সেথায় সাধ্য তো আমার নাই
তাহার ইশক শুধুই আমার পুঁজি,
ওগো নবী কামলিওয়ালা মিটাও মনের জ্বালা
সয়না তো এ জাতনা সয়না॥
কত আশা এই মনে, যাবো মাদিনার পানে
দরুদ সালাম দিবো পাক কদমে
স্বপ্ন যেন না যায় বৃথা, একবারও কি দেখবো তা
দর্শনে ঈদ হবে এই মনে।
ওগো উম্মতের কান্ডারী নাওনা তাড়াতাড়ি
মানেনা বিলম্ব মন মানে না। ঐ
যে গিয়েছে তোমার বুকে অশ্রু ঝরায় তোমায় দেখে
ফিরতে চায় না সে তোমায় ছেড়ে
কি করে ভুলি তোমায় ভোলা যাবেনা তো হায়
আশায় আশায় এ হৃদয় যায় ছিঁড়ে।
ওগো নবী দয়ার সাগর, ডিক্ দাওনা নূরী নজর
নাওনা ঐ দূর মাদিনা নাওনা॥