অপরূপ মাদিনা
✍ মুহাম্মদ মোজাম্মেল হক রেজা কাদেরী
চোখ পড়িলে চোখ ফেরে না কি অপরূপ মাদিনা
সৃষ্টি জগতে তাহার হয় না কোনো তুলনা।
সবুজ ঐ সাবজে গুম্বাদ খোদার সৃষ্টিতে সেরা
অগণিত ফেরেস্তা কূল দিচ্ছে তাহা পাহারা,
মন টানিলে মন মানে সেই তো আসল ঠিকানা।
কত আশেক যায় ছুটে যায় সোনার মাদিনার পানে
কত পাপী অশ্রু ঝরায় ঐ মাদিনার স্মরণে,
জল ঝরিলে আর থামে না যেন শোকের বন্যা।
মনে আশা বাঁধে বাসা যেতে নবীজীর রওজায়
দয়া করে ওগো প্রভু নিয়ে যাও আমায় সেথায়
হৃদয় জ্বালা আর নিভে না দাওনা মোরে সান্তনা।