গোঁড়ায় গন্ডগোল
✍ মুহাম্মদ মোজাম্মেল হক রেজা কাদেরী
ঈমানের দ্বার দ্বারো না তুমি মাতো আমল নিয়ে
পরকালে পার পাবে কি আমলের বোঝা দিয়ে?
জানো নাকি তুমি নবী প্রেম-প্রীতি হলো ঈমানের মূল
জেনে বুঝে তবে কেন ভবে করছো চরম ভুল
বুঝতে পারো আছে তোমার গোঁড়ায় গন্ডগোল।
আমল নিয়ে পড়ে থাকো সদা ঈমানের নেই খবর
ঈমান ছাড়া এই আমলের কি আছে কদর!
মুখে বল তুমি নবী প্রেমিক অন্তরে বিদ্বেষ
নবী প্রেম ছাড়া ঈমান-আমল সবি তো হবে শেষ
ইহকাল আর পরকাল তোমার হবে রে নির্মূল।
আমল দ্বারা পাবে না কেহ মুক্তি-পরিত্রান
নবীজীর বানী হাদিসে পাকে আছে তার প্রমাণ
নবী প্রেমিক হলেই তবে যাবে না কভু বৃথা
প্রেমিকের সাথেই হবে হাশর “মায়া মান আহববাবতা”
আমলের আগে ঈমানের পথে হওরে মশগুল।