ঠাঁই দিও মাগো
✍ মুহাম্মদ মোজাম্মেল হক রেজা কাদেরী
মা নামেতে কত মধু মা নামেতে কত যাদু বোঝে কয়জনে!
পৃথিবীর সব মুখ মায়ের চরণে।
দশমাস দশদিন গর্ভে ধারণ করেছিলেন যেই মা
জীবন দিয়েও সেই মায়ের ঋণ কভুও শোধ হবে না
কি যে কষ্ট এই দুনিয়ায় আপন মা বীনে॥
মায়ের পায়ের নীচে জান্নাত প্রিয় নবীজির বাণী
কবুল হজ্জের সাওয়াব মিলে দেখলে মায়ের মুখখানি
মা থাকতে কর সেবা এই ভুবনে॥
মায়ের দোয়া সেই সন্তানের থাকে সর্বদায়
সেই সন্তানের ক্ষতি সাধনে কারো সাধ্য নাই
ঠাঁই দিও মাগো আমায় তোমার চরণে॥