জশনে জুলুছে
✍ মুহাম্মদ মোজাম্মেল হক রেজা কাদেরী
আজি জামেয়াতে সুন্নিদের জমায়েতে
নবীর আগমনে র্যালি চলছে
এসেছে সবাই আজি জশনে জুলুছে।
নবীর আগমনে খুশি হওয়া আল্লাহর ফরমান
‘ফালইয়াফরাহু’ কুরআনেতে প্রমাণ বিদ্যমান
খুশি উদযাপনে আজি সবাই মজেছে।
নবীর জুলুছ নয় বিদয়াত ওরে বধির-কানা
দেখনা পড়ে হাদীস পাকে ‘ত্বলায়াল বাদরু আলাইনা’
ধন্য সে যার কপালে জুলুছ জুটেছে।
যে জুলুছ আজি হে ভাই দুনিয়ার ঘরে ঘরে
হুজুর কিবলা তৈয়্যব শাহ্ দিলেন মোদের তরে
মোজাম্মেল রেজা নবীর প্রেমে পড়েছে।