জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

তিনি আমার রব – মুহাম্মদ মোজাম্মেল হক রেজা কাদেরী

Abswer.com Abswer.com
29 December, 2025
১ মিনিট পড়ার সময়
৩০ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

তিনি আমার রব

✍ মুহাম্মদ মোজাম্মেল হক রেজা কাদেরী


সৃষ্টি করেছেন যিনি এই ধরণীর সব
তিনি আমার প্রভু তিনি আমার রব।

চোখ জুড়িয়ে যায় তাহার সৃষ্টির দর্শনে
হরেক রকম ফল-ফুল তৃপ্তি জাগায় মনে
পশু-পাখি তাঁর স্মরণে সদায় রয় সরব।

সাগর নদী যায় ভেলে যায় দেশ-দেশান্তরে
কীটপতঙ্গ মিটায় ক্ষুধা কুদরতের আহারে
তাহার নাম জপ করে মনে শান্তি অনুভব।

কত পাপী করে সদা তাহার নাফরমানি
ক্ষমা করেন তিনি যবে ঝরায় অশ্রুপানি
সন্নিকটে আসেন তিনি করলে তলব।

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *