আমি নাছিজ নালায়েক তুলেছি হাত
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
আমি নাছিজ নালায়েক তুলেছি হাত
মাওলা কবুল করো মনের এই আর্তনাদ
ধরায় তুমি ছাড়া আমি সর্বহারা
কে শুনিবে আমার ফরিয়াদ
মাওলা মাওলা মাওলা মাওলা
ধরায় যা কিছু পেয়েছি আমি সবই তোমার নিয়ামত
তবু শেষ হবেনা করে তোমার গুনগান
যদি আসে কিয়ামত
রহমান রহিম ওগো রাব্বুল ইজ্জত (ঐ)
পাপের সাগরে সে আমি যেন ভাঙা তরী ছেঁড়া পাল
যেকোন সময় ডুবে যাবো এই অভাগা ইকবাল
ঐপারে পার করে দিও কঠিন পুলসিরাত (ঐ)