মাওলা তোমার জগতে আমি বড়ই গুনাহগার
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
মাওলা তোমার জগতে আমি বড়ই গুনাহগার
রহমান তুমি রহিম তুমি
শুনেছি তোমার করুণা অপার..
দুনিয়ার লোভে পড়ে ভুলে গেলাম সব
কে খাওয়ায় কে চালায় কে আমার রব..২
ভাবিনি তোমার দয়া বিনে সব আঁধার॥
যা কিছু পেয়েছি সবি তোমার নিয়ামত
সুখে থেকেও তবু তোমার করিনি ইবাদাত..২
না জানি কি হবে ওপারে আমার॥
পাপী আমি ইকবাল তুমি বড়ই দয়াবান
ক্ষমা করে দেওয়া মাওলা তোমারি শান..২
কৃপা করে মুসিবতে করিও উদ্ধার