শুধু বিশ্বে নয় সৃষ্টিতে যার নেই তুলনা
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
শুধু বিশ্বে নয় সৃষ্টিতে যার নেই তুলনা
তিনি নবী মুহাম্মদ আমি তাহার দিওয়ানা॥
যে যুগে জুলুমে মানুষ করত আহাজারি
সেই যুগেতে এলেন হয়ে মুক্তির দিশারী
মমতাও ও নয় আখলাক যার নেই তুলনা
তিনি নবী মুহাম্মদ আমি তাহার দিওয়ানা॥
সর্ব উত্তম জীবন পেলাম যার উছিলায় আজ
তিনি উম্মতের নয় শুধু সব নবীদের ও তাজ
রূপেতে নয় গুনেও যার নেই তুলনা
তিনি নবী মুহাম্মদ আমি তাহার দিওয়ানা॥
আবু বক্কর,ওমর, উসমান ধন্য যে হায়দার
অধম মোরা ধন্য হলাম উম্মত যে তাহার
এই পাড়ে নয় ওই পাড়েও যার নেই তুলনা
তিনি নবী মুহাম্মদ আমি তাহারা দিওয়ানা॥