আল্লাহ তোমার দয়া বুঝেছি
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহু দিন পর
ভেবেছি দুনিয়াটা কত যে আপন
আসলে দুনিয়াটাই পর
দুনিয়ার প্রমে হয়ে মশগুল ভুলেছি তোমারি নাম,
চোখ থাকতে অন্ধ ছিলাম দেখে ও তোমার কত শান,
কেন যে তোমায় ভুলে আমি এতদিন ভুল পথে হেটেছি
হায়াতের বাজেট শেষের দিকে
করেছি গুনাহ পাহাড় সমান
তুমি যদি এখন ক্ষমা না করো
কার দ্বারে যাব হে রহিম রহমান
তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবেনা আমি বুঝেছি