নবী এসেছে
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
নবী এসেছে…২ নবী এসেছে…২
আজি ১২ই রবিউল আউয়াল নবী এসেছে…
তাই আকাশ বাতাস সাগর নদী।
পুষ্প ফলে ভরা জগত হেসেছে।
কাহার আগমনে আশেকগনে খুশি পালন করে।
হুর ফেরেশতা সেই খুশিতে নবী নবী করে…২
আজি দোয়েল কোকিল চডুই ময়না।
উড়ে উড়ে নবীর জিকির ধরেছে (ঐ)
লক্ষ কোটি শুকরিয়া আমার প্রভুর দরবারে
পাপি উম্মতের সহায় হয়ে তাকে পাঠালেন সংসারে…২
আর নেই কোন ভয়, হব মোর জয়।
আজি সঠিক পথের দিশারী এসেছে (ঐ)।
প্রথম ধরায় এসে উম্মতের জন্য পড়েন সিজদায়ে ।
ধন্য আমি সেই নবীজির উম্মত হয়ে…২
আজ আসে আশেকান, গাইছে নবীর শান।
প্রেমিক ইকবালও সেই সুরে মগ্ন হয়েছে (ঐ)