জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

আরাধনা – মুহাম্মদ মোজাম্মেল হক রেজা কাদেরী

Abswer.com Abswer.com
24 December, 2025
২ মিনিট পড়ার সময়
১৬ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

আরাধনা

✍ মুহাম্মদ মোজাম্মেল হক রেজা কাদেরী


এমন মুর্শিদ পেয়েছি আমি জগতে নাই যার সমতুল
নবী বাগের ফুল তিনি তাহের শাহ্ আওলাদে রাসুল।

ধন্য আমি তাহায় পেয়ে তিনি সরল পথের হাদী
সৃকোটের বংশ প্রদীপ আঁধার ঘরের আলোর বাতি
দেখতে তাঁকে থাকে সদা আমার এই মনটা ব্যাকুল।

পাপের দেশে ঘুরে ফিরে মন যখন হয় পেরেশান
তাহার চেহারা দেখলে পরে হয় পাপের অবসান
কত শত পাপী পেল সরল সঠিক পথের কূল।

অধম রেজার আরাধনা পাই যেন তাঁর নজরে করম
যায় যদিও যাক না তবে অভাগার এই ক্ষণ জীবন
দিবারাত্রি থাকি যেন তাহার প্রেমেতে মশগুল।

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *