জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত – মুহাম্মদ মোজাম্মেল হক রেজা কাদেরী

Abswer.com Abswer.com
26 December, 2025
৩ মিনিট পড়ার সময়
১৮ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত

✍ মুহাম্মদ মোজাম্মেল হক রেজা কাদেরী


মোরা সুন্নী মোরা সূফী মোরা কারবালার দীপ্ত শীখা,
মোরা বাতিলে করিনা আঁতাত
মোরা স্বর্গীয় নাজাত প্রাপ্ত আহলে সুন্নাত ওয়াল জামাত।
মোরা আহলে সুন্নাত ওয়াল জামাত॥

মোরা নবীজির পথে সাহাবার মতে থাকি সর্বদায়
মোরা খোদা-রাসুল-সাহাবার গুণগান গেয়ে যাই,
মোরা করিনা সংঘাত দ্বীন বরবাদ দেশের জন্য ক্ষতি
শান্তিপ্রিয় মুসলিম মোরা শান্তি মোদের নীতি
নবীজির পথে চলি মোরা সাম্য করি আবাদ॥

মোরা নবী বংশে ভালোবেসে কাটিয়ে দেই জীবন
পীর আউলিয়ার পথে চলি যদিও হয় মরণ,
মোরা টাকার লোভে বলিনা তবে তাহাজ্জুদ গুজার
স্বার্থ ফুরালে ফতোয়া দেই না নাস্তিক সরকার
লেবাসধারী মোল্লা এদেশ করবেই বরবাদ॥

মোরা নারায়ে রিসালাতের পতাকাবাহী
মোরা নারায়ে হায়দারী সুরে হুংকার তুলি,
মোরা নবীর শানে গোস্তাখদের দেই না কভু ছাড়
প্রয়োজনে উপড়ে ফেলবো বাতিলদের ঘাড়
জেগে ওঠো সুন্নী জনতা করো প্রতিবাদ॥

ইমাম হুসাইন দিল যেমন শির কুরবানী
ঈমান দেই না তেমনই মোরা বীর হুসাইনী,
মোরা মওলা আলীর ধারালো তলোয়ার
মোরা সিংহের মতো ছাড়ি হুংকার
রক্ত দিয়ে তুলবো স্লোগান দ্বীন জিন্দাবাদ॥

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *