জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

যে দরূদ পাঠে নবীজির (ﷺ) শাফা’আত অবধারিত হয়

Abswer.com Abswer.com
30 December, 2024
৪ মিনিট পড়ার সময়
১৮ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

اَللّهُمَّ أَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ .

উচ্চারণ: আল্লাহুম্মা আনযিলহুল মাক্বআদাল মুকাররবা ইন্দাকা ইয়াওমাল কিয়ামাহ

অর্থ: : হে আল্লাহ! মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন আপনার নিকটবর্তী মাকামে অধিষ্ঠিত করুন)- তার জন্য আমার শাফাআত অবধারিত হয়ে যাবে।

ফযিলত: হযরত রুয়াইফি’ ইবনে ছাবেত আনছারী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেন, যে ব্যক্তি মুহাম্মাদের (ﷺ) উপর দরূদ পড়বে এবং বলবে, হে আল্লাহ্! রোজ কিয়ামতে তাকে তুমি তোমার নিকট সম্মানিত স্থান দান করো। তার জন্য আমার সুপারিশ সুনিশ্চিত হয়ে যাবে। মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ), হাদিস নং: ৯৩৬ এ হাদিসটি তাবারানীও তাঁর মু’জামে কবীর’ গ্রন্থে বর্ণনা করেছেন। তাতে দু’আর প্রসঙ্গটি এভাবে বর্ণিত হয়েছে: مَنْ قَالَ اَللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَاَنْزِلْهُ الْمَقْعَدَ الْمُقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ وَجَبَتْ لَهُ شَفَاعَتِي এতে সালাত ও সালামের পূর্ণ শব্দগুলো এসে গেছে এবং তা অত্যন্ত মুখতসরও বটে। এমনি তো রাসূলুল্লাহ ﷺ তাঁর গোটা উম্মতের জন্যে ইনশাল্লাহ শাফাআত করবেন। কিন্তু যে সব উম্মতীরা এ শব্দমালা যোগে তাঁর প্রতি দরূদ প্রেরণ করবে এবং আল্লাহ তা’আলার দরবারে তাঁর জন্যে এরূপ দু’আ করবে, তাদের ব্যাপারে শাফা’আত করাকে তিনি তাঁর বিশেষ কর্তব্য বলে জ্ঞান করবেন। আশা করা যায় যে, তিনি তাদের ব্যাপারে বিশেষ গুরুত্ব সহকারেই সুপারিশ করবেন। اَللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَاَنْزِلْهُ الْمَقْعَدَ الْمَقَرَّبَ عِنْدَكَ يَوْمَ الْقِيَامَةِ -হে আল্লাহ! মুহাম্মদ (ﷺ)-এর প্রতি রহম কর এবং কিয়ামতের দিন তাঁকে তোমার নিকটতম আসনে অধিষ্ঠিত কর। ব্যাখ্যা সূত্রঃ_ মা’আরিফুল হাদিস (মাওলানা মনযূর নোমানী রহ.)

উৎস: মুসনাদে আহমাদ, হাদিস ১৬৯৯১; মুজামে কাবীর, তবারানী, হাদিস ৪৪৮০; আততারগীব ওয়াততারহীব, হাদিস ২৬০৪; মাজমাউয যাওয়ায়েদ, হাদিস ১৭২৫৯ (সালিহ লিলআমাল)

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *