۞ اَللّٰهُمَّ إِنْ كَانَ رِزْقِي فِي السَّمَاءِ فَأَنْزِلْهُ، وَإِنْ كَانَ فِي الْأَرْضِ فَأَخْرِجْهُ، وَإِنْ كَانَ بَعِيْدًا فَقَرِّبْهُ، وَإِنْ كَانَ قَرِيْبًا فَيَسِّرْهُ، وَإِنْ كَانَ قَلِيْلًا فَكَثِّرْهُ، وَإِنْ كَانَ كَثِيْرًا فَبَارِكْ لِيْ فِيْهِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন কানা রিযকী ফিস্ সামা-ই ফাআনযিলহু, ওয়া ইন কানা ফিল আরদি ফাখরিজহু, ওয়া ইন কানা বায়ীদাঁ ফাক্বাররিবহু, ওয়া ইন কানা ক্বারীবাঁ ফাইয়াস্সিরহু, ওয়া ইন কানা ক্বালীলাঁ ফাকাছ্ছিরহু, ওয়া ইন কানা কাছীরাঁ ফাবারিক্ লি ফীহি।
অর্থ: হে আল্লাহ! যদি আমার রিজিক আকাশে থাকে, তবে তা নামিয়ে দিন। যদি তা মাটির নিচে থাকে, তবে তা বের করে দিন। যদি তা দূরে থাকে, তবে তা কাছে এনে দিন। যদি তা কাছে থাকে, তবে তা সহজ করে দিন। যদি তা অল্প হয়, তবে তা বাড়িয়ে দিন। আর যদি তা বেশি হয়, তবে তাতে বরকত দান করুন। আমিন।
ফযিলত: গাউসুল আবরার, শাহেন শাহে আসরারে হাকীকত, গাউসে জামান আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (মুদ্দাযিল্লুহুল আলী) হুজুর কেবলা কর্তৃক পঠিত রিজিক বৃদ্ধির বরকতময় দোয়া।
উৎস: হুজুর কেবলা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (মা.জি.আ.)