নূর নবী এসেছে
✍ সৈয়দ মুহাম্মদ আবু আজম
নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে,
সেই নূরেতে সারাজাহান আলোকিত হয়েছে॥
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসুলাল্লাহ্,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ্॥
সেই নূরেরই ঝলক গিয়ে চাঁদ-সূর্যে পড়েছে,
লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে।
শুকতারা হেসেছে, মিটি মিটি জ্বলেছে,
নূর নবিজির আগমনে খুশির জোয়ার উঠেছে॥
মা আমেনার কোলে দেখ, নূরের টুকরা পড়েছে,
সে নূরেতে সিক্ত হতে হাওয়া মরিয়ম এসেছে।
হাজেরা, আসিয়া এসেছে, ফেরেশতা-কুল হেসেছে,
দুরুদ সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে॥
নূর নবিজি তশরিফ এনে সিজদাতে পড়েছে,
গুনাহগার উম্মতের তরে নূরানি হাত তুলেছে।
সারা জীবন কেঁদেছে, আজও তিনি কাঁদছেন,
কোরআন-হাদিস পড়ে দেখ, এই প্রমাণ রয়েছে॥