الْجَوَّالُ او الْجَوَّالُ فِي تَطَوُّرِ الْمُوَاصَلَاتِ
الافتتاح :
نَشَأَةَ الْجَوَّالُ :
الْجَوالُ فِي بنغلاديش :
الشركات لِلْجَوالِ فِى يَنْغَلَادِيْشَ :
دُورُ الْجَوَالِ فِي ارْتِفَاءِ الْمُوَاصَلَاتِ :
فَوَائِد الجوال :
المُضرات للجوال :
الاخْتِتَامُ :
মোবাইল বা যোগাযোগ উন্নয়নে মোবাইল
উপস্থাপনা :
মোবাইল সবচেয়ে বিস্ময়কর আধুনিক আবিষ্কার। এটি বিশ্বকে একটি পরিতে পরিণত করেছে। বিগত দিনে মানুষের চিন্তা এ পর্যন্ত পৌছেনি যে, বিশ্বে এরূপ যোগাযোগ যন্ত্র সৃষ্টি হবে।
মোবাইলের উৎপত্তি :
সর্বপ্রথম আলেকজেন্ডার গ্রাহাম বেল দূরে কথা প্রেরণ করতে সক্ষম হন, যা টেলিফোন নামে পরিচিত। তারপর মার্টিন কুপার ও একদল বিজ্ঞানী মোবাইল আবিষ্কারে অংশ নেন
বাংলাদেশে মোবাইল :
উন্নতি ও অগ্রগতির দিক থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর একটি। বাংলাদেশে মোবাইল ফোন প্রথম চালু হয় ১৯৯৩ সালের এপ্রিল মাসে। বর্তমানে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবহারের দিক থেকে উন্নত দেশের মতোই পরিণত হয়েছে।
বাংলাদেশের মোবাইল কোম্পানিসমূহ :
আমরা যদি অনুসন্ধান করি এবং আমাদের দেশের মোবাইল কোম্পানিগুলো গুণে দেখি, তাহলে তাতে পাৰ গ্ৰামীণফোন, বাংলালিংক, এয়ারটেল, রবি ও টেলিটক।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মোবাইলের ভূমিকা :
একটি সময় ছিল যখন দেশে বা দেশের বাইরে কোনো নিকটাত্মীয় মৃত্যুবরণ করলে পিতা বা পুত্র কিংবা ভাই অথবা কোনো আত্মীয়ের নিকট সংবাদ পৌঁছতে অনেক দিন লেগে যেত। মোবাইল এ অপেক্ষার পালার অবসান ঘটিয়েছে। সুখ দুঃখের খবর মোবাইল মুহূর্তেই পৌঁছে দেয়। ফলশ্রুতিতে যা তার ছেলের সাথে, ছেলে তার মা ও পিতার সাথে দ্রুততম সময়ে যোগাযোগ করতে পারে।
মোবাইলের উপকারিতা :
মোবাইলের অনেক উপকারিতা রয়েছে। তন্মধ্যে গুরুত্বপূর্ণগুলো হলো-
১. এর সাহায্যে গুরুত্বপূর্ণ সংবাদ মুহূর্তেই প্রেরণ করা যায়।
২. সরকারি ও কোম্পানির কাজকর্ম এর দ্বারা সহজ হয়েছে।
৩. মানুষ এর দ্বারা তার মূল্যবান সময় রক্ষা করতে পারে।
৪. এটা দ্বারা রেডিও ও টেলিভিশনের সংবাদ শ্রবণ ও পত্রিকার সংবাদ পাঠ করা যায়।
৫. এটা দ্বারা জরুরি তথ্যাবলি সম্পর্কে অবগত হওয়া যায়।-
৬. এর দ্বারা কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত শোনা যায়।
মোবাইলের ক্ষতিসমূহ:
মোবাইলের ক্ষতির মাঝে রয়েছে-
১. এটা কান ও মস্তিষ্কের ক্ষতি করে।
২. শিশুরা এর মাঝে বিদ্যমান গেমস প্রোগ্রামগুলোর প্রতি আকৃষ্ট হয়ে অধ্যয়ন থেকে বিমুখ থাকে।
৩. তরুণ তরুণীরা এর দ্বারা অনর্থক কথা বলে এবং নিষিদ্ধ ভালোবাসায় লিপ্ত হয়।
৪. ডাকাত ও সন্ত্রাসীরা এর দ্বারা নিজেদের মাঝে যোগাযোগ রক্ষা করে।
৫. বর্তমানে মোবাইলে ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। তরুণরা এর দ্বারা অশ্লীল, সাইটগুলো ব্যবহার করে।
উপসংহার :
আমরা সতর্কতার সাথে আধুনিক আবিষ্কারসমূহ ব্যবহার করব। কেননা এর যেমন উপকারিতা রয়েছে, তেমনি এ সকল আবিষ্কার ক্ষতিরও কারণ হয়ে থাকে।