জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

الانشاء : الْفِتْنَةٌ أَشَدَّ مِنَ الْقَتْلِ | রচনা : ফেতনা হত্যার চেয়েও জঘন্য | Alim Arabic 2nd Paper – আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

Abswer.com Abswer.com
14 December, 2022
৯ মিনিট পড়ার সময়
১২ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀


(toc)


 الْفِتْنَةٌ أَشَدَّ مِنَ الْقَتْلِ

الْمُقَدَّمَة :

انَّ الْحَمْدُ لِلَّهِ عَزَّ وَجَلَّ الَّذِي أَمَرَنَا بِالاحْتِرَازِ عَنِ الْفِتْنَةِ وَالصَّلوةَ وَالسَّلَامَ عَلَى مِنْ إِزَالِ الْفِتْنَةِ مِنَ الْأَرْضِ وَعَلَى الِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ –

مَعْنَى الْفِتْنَةِ :

الْفِتْنَةُ لَفَظَ مُفْرَد جَمْعُهَا الْفِتَن. وهي في اللغة : الْخَيْرَةُ وَالابْتِلاءَ الْاِضْطِرَابُ الْعَذَابُ الضَّلَالَ، الْفَسَادُ –

وَفِي الْإِصْطِلاح :

الْفِتْنَةُ فِى اخْتِلَافُ النَّاسِ وَمَا يَقَعُ بَيْنَهُمْ مِنَ الْقِتَالِ –

مَعْنَى الْقَتْلِ :

الْقَتْلُ مَصْدَرُ مِنْ بَاب نَصَر ينصر، معناه في اللغة : الْإِمَانَةُ كَمَا قَالَ تَعَالَى : “وَقَتَلَ دَاوُدَ جَالُوْتَ” –

مُرَادُ قَولُهُ تَعَالَى الْفِتْنَةُ  َأشَدُّ مِنَ الْقَتْلُ : 

إِنَّ الْقِطْعَةَ الْمُذْكُورَة مَاخُودَةٌ مِنْ سُورَةِ الْبَقَرَةِ مِنْ قَوْلِهِ تَعَالَى : “وَأَخْرِجُوهُمْ مِنْ حَيْثُ أَخْرَجُوكُمْ وَالْفِتْنَةُ أَشَدَّ مِنَ الْقَتْلِ” – 

وَفِي نَفْسِيرِهِ قَالَ مُجَاهِدُ وَغَيْره : 

الْفِتْنَةُ هُنا الْكُفْرُ أَي كَفْرُكُمْ أَكْبَرُ مِنْ قَبْلِكُمْ أُولئِكَ –
انواع الْفِتْنَةِ :
يُوجد أَنْوَاعِ كَثِيرَةً مِنَ الْفِتَنِ، مِنْهَا :
١- فِتْنَةُ الدُّنْيَا أَوْ فَسَادُهَا –
٢ – فِتْنَةُ النَّسَاءِ أَي الوقوع في الزنا –
٣ – فِتْنَةُ الْأَمْوَالِ وَالأولاد –
٤ -فتنة الدجال –

 وسائل الاحتراز عن الوقوع فِي الْفِتْنَةِ : 

هُنَاكَ عَدِيدُ مِنَ الْوَسَائِلِ مِنْهَا :
١ – الإيْمَانَ باللهِ : الْمُؤْمِنُ لا يَقَعُ فِى الْفِتْنَةِ وَلكِنَّ الْكَافِرُ واقع في الفتنة لأنَّ الْكُفْرِ نَفْسَهُ فِتْنَةٌ –
٢- العمل بالإخلاص : مَنْ يَعْمَلْ بِإِخْلاصِ قَلْبَهُ يَكُنِ الْإِخْلاصَ وَسِيْلَةٌ له الاختراز عن الوقوع في الْفِتْنَةِ –
٣- التقوى : التَّقْوَى مِنْ أَكْبرِ الْوَسَائِلِ لِلاخْتِرَازِ عَن الوقوع في الْفِتْنَةِ لَانَّهُ مَنْ يَتَّقِى الله يَحْفَظُهُ الله مِنْ كُلَّ شَرٌ وَفِتْنَةٍ – 
٤- الصَّبْرُ : الصَّبْرُ وَسِيْلُ كَبِيرَةُ الاحْتِرَانِ عَنِ الوقوع في الفتنة – 
ه – عدم الايقاع فى الشَّالّ : مَنْ لَا يُوقَعَ نَفْسَهُ فِي الشَّلَّ لَا يَكَادُ أَنْ يَقَعُ في الفتنة –

الخاتمة :

عَلى كُلِّ امْرِي مُسلِم أن يجتنب الْفِتْنَةَ وَالْفَسَادَ وَيَتَحَلى نَفْسَهُ بِالْأَعْمَالِ الصَّالِحَة –

ফেতনা হত্যার চেয়েও জঘন্য

উপস্থাপনা :

সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে ফেতনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। দরূদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ (স)-এর প্রতি, যিনি পৃথিবী থেকে ফেতনা দূরীভূত করেছেন। আর তাঁর পরিবার ও সকল সাহাবীর প্রতি ।

فِتْنَة -এর অর্থ :

فِتْنَةُ এ শব্দটি একবচন, বহুবচনে فتْنَ, এর আভিধানিক অর্থ- পরীক্ষা করা, বিশৃঙ্খলা করা, শাস্তি, গোমরাহি, দুর্নীতি। পরিভাষায়- ফেতনা হলো, মানুষের মধ্যকার বিরোধ এবং তাদের মাঝে সংঘটিত যুদ্ধ।

 قَتْل-এর অর্থ :

قَتْل শব্দটি বাবে نَصَر ينصر-এর মাসদার। এর আভিধানিক অর্থ- মেরে ফেলা, হত্যা করা। যেমন আল্লাহ তায়ালা বলেন- “দাউদ জালুতকে হত্যা করেছে”।

আল্লাহর বাণী الْفِتْنَةُ  َأشَدُّ مِنَ الْقَتْلُ -এর মর্মার্থ :

উল্লিখিত অংশটি সূরা বাকারার অন্তর্গত আল্লাহর বাণী “আর তাদেরকে বের করে দাও যেমনি করে তারা তোমাদেরকে বের করে দিয়েছে। আর ফেতনা হত্যার চেয়ে জঘন্যতম” থেকে গৃহীত। এ আয়াতের তাফসীরে মুজাহিদ (র) বলেন, এখানে ফেতনা অর্থ কুফরী। অর্থাৎ ওদেরকে হত্যার চেয়ে তোমাদের কুফরী করা জঘন্যতম।

ফেতনার প্রকার:

ফেতনা অনেক প্রকারের রয়েছে। তন্মধ্যে রয়েছে-
১. দুনিয়ার ফেতনা তথা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করা।
২. নারীদের ফেতনা তথা যেনায় লিপ্ত হওয়া।
৩. সম্পদ ও সন্তানদের ফেতনা।
৪. দাজ্জালের ফেতনা।

ফেতনায় পতিত হওয়া থেকে বাঁচার উপায়সমূহ :

এর অনেক উপায় রয়েছে। তন্মধ্যে-
১. আল্লাহর প্রতি ঈমান : মুমিন ফেতনায় পড়ে না; কিন্তু কাফের ফেতনায় পতিত। কেননা কুফরী স্বয়ং ফেতনা ।
২. নিষ্ঠার সাথে আমল : যে ব্যক্তি নিষ্ঠার সাথে আমল করে নিষ্ঠা তার জন্য ফেতনায় পতিত হওয়া থেকে বাঁচার একটি উসিলা হয়ে থাকে ।
৩. তাকওয়া : তাকওয়া ফেতনায় পতিত হওয়া থেকে বাঁচার এটি অন্যতম মাধ্যম। কেননা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে সকল প্রকার অনিষ্ট ও ফেতনা থেকে রক্ষা করে।
৪. ধৈর্য : ফেতনায় পতিত হওয়া থেকে বাঁচার বিরাট একটি মাধ্যম হলো ধৈর্য।
৫. সন্দেহে পতিত না হওয়া : যার মন সন্দেহে পতিত হয় না, সে প্রায় ফেতনায় পতিত হয় না।

উপসংহার :

প্রত্যেক মুসলিমের কর্তব্য হলো, ফেতনা ফাসাদ থেকে বেঁচে থাকা এবং নেক আমল দ্বারা সুসজ্জিত হওয়া।

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *