আল্লাহ গো আমায় তওফিক দাও যাব মদিনা
✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী
আল্লাহ গো আমায় তওফিক দাও যাব মদিনা
নয়ন ভরে দেখব আমি সোনার মদিনা
যেজন যায় নবীর দেশে সে এসে বলে
কি অপরূপ রওজা শরীফ চোখ ফিরে না (ঐ)
হযরতে আবু বকর ফারুকে আজম
নবীর পাশে শুয়ে আছেন নূরী বিছানা (ঐ)
সবুজ গুম্বজ সোনালী জালি রিয়াজুল জান্নাহ্
দেখতে একবার হাসান মুরাদ হলাম দিওয়ানা (ঐ)