আল্লাহ কোরআন পাঠালেন
✍ মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে,
আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে॥
বেহেশতেরই পাতায় পাতায়, লতায় লতায় নবীর নাম,
আরশে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম।
আল্লাহ বেহেশত বানালেন নবীর প্রেমেতে,
আল্লাহ হাশর ঘটাবেন নবীর শান দেখাতে॥
আল্লাহ তায়ালা নবীর প্রেমে করেছেন সব সৃজন,
হাবিব বলে মোদের নবীকে করেছিলেন সম্বোধন।
আল্লাহ দুরুদ পড়েন নবীর প্রেমেতে,
ঈমানদারদের পড়তে বলেন পাক কোরআনেতে॥
ঈমান হল সেই নবীকে ভালোবাসার নাম,
সেই নবীর সুপারিশ ছাড়া পাবে না কেহ পরিত্রাণ।
সেলিম রিয়াদ আছে সেই আশাতে,
সুপারিশ পাব মোরা নিদানকালেতে॥