আমার এই হৃদয়ে হয়েছে কঠিন রোগ
✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী
আমার এই হৃদয়ে হয়েছে কঠিন রোগ
খোদার এ জগতে সে রোগের ঔষধ নাই॥
যে নবীর বিরহে অসুস্থ এ হৃদয়,
হবে তো নিরাময় সে নবী ﷺ,র চিকিৎসায়॥
আবু বকর, উমর, উসমান ও হায়দার
নবী ﷺ,র সব সাহাবী সেই অসুখে কাতর
প্রেমে যে পড়ে না সেজন বুঝে না
কত যে যাতনা নবী প্রেম সাধনা (ঐ)
হাবসি বিলাল আর ওয়াইসুল করনী
কোন সে প্রেমিকজন সে প্রেমে পড়েনি
“মাঁইতো বিমারে নবীহোঁ” ঘোষণা
দিলো শেরে বাংলায়, সে অসুখের জ্বালায় (ঐ)
দুনিয়ার চিকিৎসক ডাক্তার কবিরাজ
হাজারও ঔষধে হবেনা কোন কাজ
নিমিষেই সকল রোগ হয়ে যাবে ভাল
যখনই মদিনার নবীজির দেখা পাই (ঐ)