আমার হুজুর কেবলার চেহেরাখানি
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
হাসলে ঝরে ফুল, দেখতে লাগে নূরানী
আমার তাহের পিয়ার চেহেরাখানি
লাগে নূরানী নূরানী নূরানী
আমার হুজুর কেবলার চেহেরাখানি
মুর্শিদ তাহের শাহা নবী বাগের ফুল
দেখতে লাগে যেন এক নূরেরী পুতুল
মুচকি হাসিতে দূর করে মনের পেরেশানি (ঐ)
যখন আসবে শুনি মুর্শিদ বাংলার জমিনে
খুশির ঢেউ উঠে প্রেমিকদের হৃদয় গহীনে
এক নজর দেখতে ঝরে কতো নয়নে পানি (ঐ)
জসনে জুলুসে ইকবালের মন হয় রঙ্গিন
চারিদিকে বাজে নবী প্রেমের বীন
নবীর জুলুসে নবীর আওলাদ ধন্য পেয়ে আমি (ঐ)