জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

আমার নূর নবীজি এল দেখ মক্কা নগরে – মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী

Abswer.com Abswer.com
10 September, 2025
২ মিনিট পড়ার সময়
১০ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

আমার নূর নবীজি এল দেখ মক্কা নগরে

✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী


আমার নূর নবীজি এল দেখ মক্কা নগরে
মা আমেনার কোলে বাবা আবদুল্লাহর ঘরে

মা আমেনা ডেকে বলে দুনিয়াবাসী
আমার কোলে দোলে দেখ পূর্ণিমা শশী
সারা জাহান উজ্জল হল সে নবীর নূরে (ঐ)

শেষ সওয়ারী নিয়ে এল হালিমা সাদিয়া
দুর্বল ঘোড়া সবল হল নবীকে পাইয়া
অভাব দুঃখ দূর হল সব হালিমার ঘরে (ঐ)

হাওয়া মরিয়ম হুর গিলমান জানায় সাধুবাদ
জিবরিল আমিন ফিরিশতাকূল জানায় জিন্দাবাদ
আবদুল মুত্তালিব খুশিতে এসেছেন দৌড়ে (ঐ)

যে নবীজির আগমনে কাবা ঝুঁকেছে
সে নবীর জুলুস করলে দোষের কি আছে
জীবন যৌবন সপ মুরাদ তার চরণ তরে (ঐ)

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *