আমি বাণিজ্যতে যাব এবার
✍ সংকলিত
আমি বাণিজ্যতে যাব এবার মদিনা শহর,
আমি এদেশে হায় গুনাহগারি ছিলাম জীবনভর॥
পাঞ্জেগানার বাজার যেথা বসে দিনে-রাতে,
দুটি টাকা আল্লাহ্-রাসুল পুঁজি নিয়ে হাতে।
কত পথের ফকির সওদা করে হলো সওদাগর॥
সেথা আজান দিয়ে কোরআন পড়ে ফেরিওয়ালা হাঁকে,
বোঝাই করে দৌলত দেয়, যে সাড়া দেয় ডাকে।
ওগো জানেন তাঁহার পাকে কা’বা খোদার অফিস-ঘর॥
বেহেশতে রোজগারের পরে ছাড়পত্র পায়,
পায় সে সাহস ঈমান-জাহাজ যদি ডুবে যায়।
ওগো, যেতে খোদার খাস-মহলে পায় সে শীলমোহর॥