আমি হাবীবের গোলাম তাই
✍ মাওলানা সায়্যিদ মনযুর আহমাদ রিফায়ী (রহ.)
আমি হাবীবের গোলাম তাই
আমার কোন চিন্তা নাই
দোজখ যদি দাওগো আল্লাহ্
সব দোজখ আমি চাই একাই॥
আমার মুনীব আল্লাহর হাবীব
আমি খাস নসীব স্বলাত জানাই
আল ও আসহাব ‘আশিক্বগণে
অসংখ্য যার হিসাব নাই॥
আমি হাবীবের চরণ ধূলি
চোখে লাগাইগো সুরমা বলি
তাইতো চোখে নূরের জালওয়া
সদা শুকরিয়া দেখতে পাই॥
হাবীব আমার জানের জান
হাবীব প্রেমই আমার ঈমান
হাবীব প্রেমেই জান ক্বুরবান
নয় জীবনে শান্তি নাই॥