জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

আমি জীবনে একবার মদিনা যাব – কবি রুহুল আমিন খান

Abswer.com Abswer.com
17 January, 2025
২ মিনিট পড়ার সময়
৮ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

আমি জীবনে একবার মদিনা যাব

✍ কবি রুহুল আমিন খান


আমি জীবনে একবার মদিনা যাব
আমি নবীজির কদমে সালাম জানাব।

যাব কেমনে খোদা রাস্তা দেখাও না,
নবীজির দিদার আমায় নসিব করো না।
জান্নাতের টুকরায় আমি নামাজ আদায় করিব॥

সবুজ গম্বুজের নিচে আছেন নবীজি,
আরও আছেন সেথা আবু বকর সিদ্দিকী।
সালাতু সালাম জানাই আমি সোনালী জালি চুমো খাব॥

আরাফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয়,
খোদার রহমত সেথায় রাতদিন বর্ষণ হয়।
নূর নবীজির উম্মত আমি, মদিনা ছুঁটে যাব॥

মদিনার যাত্রী, আমার আরজি শুন না,
নবীজির কদমে আমার সালাম পৌঁছাও না।
তোমার কাছে আমি নবীজির খুশবো পাব॥

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *