আসমানে আহমদ জমিনে মুহাম্মদ
✍ মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
আসমানে আহমদ জমিনে মুহাম্মদ (দ.)
তিনি তো দোনো জাহানে রহমত
আসিলেন নবী এ ধরায়
মানব দানবকে করিতে হেদায়াত
আল্লাহ পাঠাল নবীর কায়া রেখে দিল নবীর ছায়া
আল্লাহ তায়ালা তাঁর রসুলকে করেন সীমাহীন মুহাব্বত
মন যখন পেরেশান গাইলে তখন নবীর গুণগান
শান্তি মিলে হৃদয়ে চলতে পারি সহিহ সালামত (ঐ)
নবীর দুরুদ আত্মার খোরাক
নবীর দুরুদে আছে ঈমানের স্বাদ
শান্তি মিলে নবীর দুরুদে মিলে আরো খোদার রহমত