1. আল্লাহু জাল্লা জালালুহু
اللَّهُ جَلَّ جَلَالُهُ
অর্থ: আল্লাহ, তাঁর শান অতি মহান!
ফযিলত: প্রত্যহ ১০০০ বার এই নামের যিকির করলে ঈমান দৃঢ় ও মজবুত হয়।
2. আর-রাহমানু জাল্লা জালালুহু
الرَّحْمَـٰنُ جَلَّ جَلَالُهُ
অর্থ: পরম দয়ালু, তাঁর শান অতি মহান!
ফযিলত: প্রত্যেক নামাযের পর ১০০ বার পড়লে, ইনশাআল্লাহ তার অন্তর থেকে সব ধরনের কঠোরতা ও অলসতা দূর হয়ে যাবে।
3. আর-রাহীমু জাল্লা জালালুহু
الرَّحِيمُ جَلَّ جَلَالُهُ
অর্থ: অতিশয় মেহেরবান, তাঁর শান অতি মহান!
ফযিলত: প্রত্যেক নামাযের পর ১০০ বার করে পাঠ করলে, ইনশাআল্লাহ পৃথিবীর সকল বিপদ-আপদ থেকে নিরাপদ থাকবে।
4. আল-মালিকু জাল্লা জালালুহু
المَلِكُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সর্বকর্তৃত্বময় সার্বভৌম বাদশাহ, তাঁর শান অতি মহান!
ফযিলত: ফজরের নামাযের পর অধিকহারে পাঠ করলে, আল্লাহ তায়ালা তাকে ধনবান করে দিবেন।
5. আল-ক্বুদ্দূসু জাল্লা জালালুহু
القُدُّوسُ جَلَّ جَلَالُهُ
অর্থ: নিষ্কলুষ মহাপবিত্র, তাঁর শান অতি মহান!
ফযিলত: প্রত্যহ শেষ রাতে (ইয়া কুদ্দূসু) নামটি ১০০০ বার পড়লে রোগ-ব্যাধি থেকে মুক্ত থাকা যায়।
6. আস-সালামু জাল্লা জালালুহু
السَّلَـٰمُ جَلَّ جَلَالُهُ
অর্থ: নিরাপত্তা ও শান্তিদাতা, তাঁর শান অতি মহান!
ফযিলত: এই নামটি ১১৫ বার কোনো রোগীর উপর পড়ে ফুঁ দিলে, আল্লাহ তায়ালা তাকে সুস্থতা ও আরোগ্য দান করবেন।
7. আল-মু’মিনু জাল্লা জালালুহু
المُؤْمِنُ جَلَّ جَلَالُهُ
অর্থ: নিরাপত্তা ও ঈমান দানকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: যে ব্যক্তি কোনো ভয়-ভীতির সময় ৬৩০ বার এ নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ সে সব ধরনের ভয়-ভীতি ও অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। যে ব্যক্তি এ নামটি পাঠ করবে বা লিখে নিজের কাছে রাখবে, আল্লাহ তায়ালা তাকে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করবেন।
8. আল-মুহাইমিনু জাল্লা জালালুহু
المُهَيْمِنُ جَلَّ جَلَالُهُ
অর্থ: পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: যে ব্যক্তি গোসল করে ১১৫ বার এ নামটি পড়বে, গোপন বিষয়াদি সম্পর্কে অবগত হবে। সর্বদা পড়লে সব বিপদ থেকে মুক্তি পাবে।
9. আল-‘আযীযু জাল্লা জালালুহু
العَزِيزُ جَلَّ جَلَالُهُ
অর্থ: পরাক্রমশালী অপরাজেয়, তাঁর শান অতি মহান!
ফযিলত: ৪০ দিন পর্যন্ত যে ব্যক্তি এ নামটি ৪০ বার পাঠ করবে, আল্লাহ তাকে সম্মানিত ও অমুখাপেক্ষী বানিয়ে দিবেন।
10. আল-জাব্বারু জাল্লা জালালুহু
الجَبَّارُ جَلَّ جَلَالُهُ
অর্থ: মহাশক্তিশালী ও দমনকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: যে ব্যক্তি প্রতিদিন সকাল-বিকাল ২২৬ বার পাঠ করবে, সে যাবতীয় জুলুম থেকে মুক্তি পাবে।
11. আল-মুতাকাব্বিরু জাল্লা জালালুহু
المُتَكَبِّرُ جَلَّ جَلَالُهُ
অর্থ: নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: এই নাম সর্বদা পাঠ করলে মান-সম্মান বৃদ্ধি পায় ও উন্নতি লাভ হয়।
12. আল-খালিক্বু জাল্লা জালালুহু
الخَـٰلِقُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সৃষ্টিকর্তা, তাঁর শান অতি মহান!
ফযিলত: যে ব্যক্তি সাত দিন পর্যন্ত ধারাবাহিকভাবে ১০০ বার এ নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ সকল বিপদ-আপদ থেকে নিরাপদ থাকবে।
13. আল-বারি’উ জাল্লা জালালুহু
البَارِئُ جَلَّ جَلَالُهُ
অর্থ: ত্রুটিমুক্ত সঠিকভাবে সৃষ্টিকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: বন্ধ্যা নারী যদি সাতদিন রোযা রাখে এবং পানি দ্বারা ইফতার করার পর (ইয়া বারী-উল মুছউইর) ২১ বার পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ তার সন্তান লাভ হবে।
14. আল-মুসাওয়িরু জাল্লা জালালুহু
المُصَوِّرُ جَلَّ جَلَالُهُ
অর্থ: অনুপম রূপ ও আকৃতি দানকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: বন্ধ্যা নারী যদি সাতদিন রোযা রাখে এবং পানি দ্বারা ইফতার করার পর (ইয়া বারী-উল মুছউইর) ২১ বার পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ তার সন্তান লাভ হবে।
15. আল-গাফফারু জাল্লা জালালুহু
الغَفَّارُ جَلَّ جَلَالُهُ
অর্থ: মহাক্ষমাশীল, তাঁর শান অতি মহান!
ফযিলত: জুমার নামাযের পর ১০০ বার পড়লে গুনাহ মাফ হয় ও অভাব দূর হয়।
16. আল-ক্বাহহারু জাল্লা জালালুহু
القَهَّارُ جَلَّ جَلَالُهُ
অর্থ: মহা প্রতাপশালী অপরাজেয়, তাঁর শান অতি মহান!
ফযিলত: ক্রমাগত আল্লাহর এই নাম পাঠ করলে পার্থিব মোহ থেকে মুক্তি পাওয়া যাবে এবং অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হবে, ইনশাআল্লাহ।
17. আল-ওয়াহহাবু জাল্লা জালালুহু
الوَهَّابُ جَلَّ جَلَالُهُ
অর্থ: পরম দাতা ও সবকিছু দানকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: চাশতের নামাযের পর সেজদায় গিয়ে ১০০ বার পড়লে ধন-সম্পদ ও প্রভাব বৃদ্ধি পায়।
18. আর-রাযযাক্বু জাল্লা জালালুহু
الرَّزَّاقُ جَلَّ جَلَالُهُ
অর্থ: রিযিকদাতা, তাঁর শান অতি মহান!
ফযিলত: ফজরের নামাযের পূর্বে এই নামের যিকির করলে রিযিক বৃদ্ধি পায়।
19. আল-ফাত্তাহু জাল্লা জালালুহু
الفَتَّاحُ جَلَّ جَلَالُهُ
অর্থ: বিজয় ও রহমতের দ্বার উন্মোচনকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: ফজরের নামাযের পর দুই হাত বুকের উপর রেখে ৭০ বার এই নাম পাঠ করলে, ইনশাআল্লাহ তার অন্তর ঈমানের জ্যোতি দ্বারা আলোকিত হবে।
20. আল-‘আলীমু জাল্লা জালালুহু
العَلِيمُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সর্বজ্ঞ, তাঁর শান অতি মহান!
ফযিলত: এ নাম সর্বদা পড়লে জ্ঞান বৃদ্ধি পায়, গুনাহ মাফ হয় ও অন্তরের দ্বার খুলে যায়।
21. আল-ক্বাবিদ্বু জাল্লা জালালুহু
القَابِضُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সংকীর্ণকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: যে ব্যক্তি ৪০ দিন এই নামটি ৪ টুকরা রুটির উপর লিখে খাবে, সে ক্ষুধা, পিপাসা ও ব্যথা-বেদনা থেকে রক্ষা পাবে।
22. আল-বাসিত্বু জাল্লা জালালুহু
البَاسِطُ جَلَّ جَلَالُهُ
অর্থ: প্রশস্তকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: প্রতিদিন নামাযের পর মুনাজাত করে ১০ বার আল্লাহর এই নাম পাঠ করলে, আল্লাহ তায়ালা তাকে স্বাবলম্বী করে দিবেন এবং কখনো কারো মুখাপেক্ষী হতে হবে না।
23. আল-খাফিদ্বু জাল্লা জালালুহু
الخَافِضُ جَلَّ جَلَالُهُ
অর্থ: অবনতকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: প্রত্যহ ৫০০ বার এ নাম পাঠ করলে আল্লাহ তায়ালা তার প্রয়োজন পূরণ করবেন ও সকল সমস্যা দূর করে দিবেন।
24. আর-রাফি‘উ জাল্লা জালালুহু
الرَّافِعُ جَلَّ جَلَالُهُ
অর্থ: মর্যাদায় উন্নতকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: ১০০ বার পড়লে, আল্লাহ তায়ালা তাকে স্বয়ংসম্পূর্ণতা এবং সম্মান প্রদান করবেন, ইনশাআল্লাহ।
25. আল-মু‘ইযযু জাল্লা জালালুহু
المُعِزُّ جَلَّ جَلَالُهُ
অর্থ: সম্মান দানকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: প্রতি সোমবার ও শুক্রবার মাগরিবের পর এই নাম ৪০ বার পড়লে মর্যাদা বৃদ্ধি পায় ও সকলের নিকট সম্মানের পাত্র হওয়া যায়।
26. আল-মুযিল্লু জাল্লা জালালুহু
المُذِلُّ جَلَّ جَلَالُهُ
অর্থ: লাঞ্ছিতকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: নামাযের পর সেজদায় গিয়ে ৭৫ বার পড়ে দোয়া করলে শত্রুর অনিষ্ট হতে মুক্তি পাওয়া যায়।
27. আস-সামী‘উ জাল্লা জালালুহু
السَّمِيعُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সর্বশ্রোতা, তাঁর শান অতি মহান!
ফযিলত: শুক্রবার চাশতের পর ৫০০/১০০/৫০ বার পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়।
28. আল-বাসীরু জাল্লা জালালুহু
البَصِيرُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সর্ববিষয় প্রত্যক্ষকারী ও সর্বদ্রষ্টা, তাঁর শান অতি মহান!
ফযিলত: জুমার নামাযের পর ১০০ বার পড়লে দৃষ্টিতে আলো ও অন্তরে নূর সৃষ্টি হবে।
29. আল-হাকামু জাল্লা জালালুহু
الحَكَمُ جَلَّ جَلَالُهُ
অর্থ: চূড়ান্ত অটল বিচারক, তাঁর শান অতি মহান!
ফযিলত: যে ব্যক্তি অধিক হারে পাঠ করবে, আল্লাহ তায়ালা তার জন্য জ্ঞান-বিজ্ঞানের দ্বার খুলে দিবেন।
30. আল-‘আদলু জাল্লা জালালুহু
العَدْلُ جَلَّ جَلَالُهُ
অর্থ: পরিপূর্ণ ন্যায়বিচারক, তাঁর শান অতি মহান!
ফযিলত: শুক্রবার রাতে বিশ টুকরা রুটির উপর লিখে খেলে আল্লাহ তায়ালা সৃষ্টিজীবকে তার অনুগত করে দিবেন।
31. আল-লাত্বীফু জাল্লা জালালুহু
اللَّطِيفُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সকল সূক্ষ্ম বিষয়জ্ঞ ও পরম স্নেহশীল, তাঁর শান অতি মহান!
ফযিলত: যে ব্যক্তি ১৩৩ বার পাঠ করবে, ইনশাআল্লাহ তার খাদ্যে বরকত হবে এবং সব কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে।
32. আল-খাবীরু জাল্লা জালালুহু
الخَبِيرُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সর্ববিষয়ে সম্যক অবগত, তাঁর শান অতি মহান!
ফযিলত: ৭ দিন পর্যন্ত এ নাম পড়তে থাকলে গোপন বিষয়াদি অবগত হওয়া যায়।
33. আল-হালীমু জাল্লা জালালুহু
الحَلِيمُ جَلَّ جَلَالُهُ
অর্থ: পরম সহনশীল ও পরম ধৈর্যশীল, তাঁর শান অতি মহান!
ফযিলত: যে ব্যক্তি এই নামটি কাগজে লিখে পানিতে ভিজিয়ে রাখবে এবং সে পানি শস্যক্ষেত্রে বা দ্রব্যের উপর ছিটিয়ে দিবে, আল্লাহ তায়ালা তা নষ্ট হওয়া থেকে সংরক্ষণ করবেন।
34. আল-‘আযীমু জাল্লা জালালুহু
العَظِيمُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সর্বোচ্চ মর্যাদাবান ও পরম মহান, তাঁর শান অতি মহান!
ফযিলত: নিয়মিত এ নামের যিকির করলে সম্মান, মর্যাদা ও শ্রেষ্ঠত্ব লাভ হয়।
35. আল-গাফূরু জাল্লা জালালুহু
الغَفُورُ جَلَّ جَلَالُهُ
অর্থ: পরম ক্ষমাশীল, তাঁর শান অতি মহান!
ফযিলত: অধিকহারে এই নাম পাঠ করলে সব রোগবালাই, দুঃখ ও দুর্দশা দূর হয়; আল্লাহর রহমত তার সম্পদ এবং সন্তানাদির উপর বর্ষিত হবে, ইনশাআল্লাহ।
36. আশ-শাকূরু জাল্লা জালালুহু
الشَّكُورُ جَلَّ جَلَالُهُ
অর্থ: অসীম গুণগ্রাহী, তাঁর শান অতি মহান!
ফযিলত: কোন ব্যক্তি যদি আর্থিক, মানসিক, শারীরিক ও আত্মিক সমস্যার সম্মুখীন হন, তবে ৪১ বার আল্লাহর এই নাম পাঠ করলে আল্লাহ শীঘ্রই পরিত্রাণ দান করবেন, ইনশাআল্লাহ।
37. আল-‘আলিয়্যু জাল্লা জালালুহু
العَلِيُّ جَلَّ جَلَالُهُ
অর্থ: উচ্চ মর্যাদাশীল ও সমুন্নত, তাঁর শান অতি মহান!
ফযিলত: এ নাম সর্বদা পাঠ করলে ও লিখে সাথে রাখলে ইনশাআল্লাহ মর্যাদা, সচ্ছলতা ও কাজে সফলতা লাভ হবে।
38. আল-কাবীরু জাল্লা জালালুহু
الكَبِيرُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সুমহান ও সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান, তাঁর শান অতি মহান!
ফযিলত: কোন ব্যক্তিকে পদচ্যুত করা হলে, ৭ দিন রোযা রেখে প্রতিদিন এই নাম ১০০০ বার পাঠ করলে, আল্লাহ তার পদকে সম্মান ও মর্যাদাসহ পুনরায় ফিরিয়ে দিবেন, ইনশাআল্লাহ।
39. আল-হাফীযু জাল্লা জালালুহু
الحَفِيظُ جَلَّ جَلَالُهُ
অর্থ: পরম সংরক্ষণকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: যে ব্যক্তি অধিক হারে পাঠ করবে এবং লিখে নিজের কাছে রাখবে, ইনশাআল্লাহ সে সব ধরনের ভয়-ভীতি ও অনিষ্ট থেকে নিরাপদ থাকবে।
40. আল-মুক্বীতু জাল্লা জালালুহু
المُقِيتُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সকলের জীবনোপকরণ দানকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: ৭ বার পড়ে পানিতে ফুঁ দিয়ে সে পানি শিশুকে খাওয়ালে তার কান্না বন্ধ হয়।
41. আল-হাসীবু জাল্লা জালালুহু
الحَسِيبُ جَلَّ جَلَالُهُ
অর্থ: পরিপূর্ণ হিসাব গ্রহণকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: কোনো ব্যক্তি যদি অনিষ্ট বা ক্ষতির ভয় পায়, তবে বৃহস্পতিবার থেকে শুরু করে আট দিন সকাল-সন্ধ্যায় ৭০ বার (হাসবিয়াল্লাহুল হাসীব) পাঠ করলে আল্লাহ তাকে সুরক্ষা প্রদান করবেন, ইনশাআল্লাহ।
42. আল-জালীলু জাল্লা জালালুহু
الجَلِيلُ جَلَّ جَلَالُهُ
অর্থ: পরম মর্যাদার অধিকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: এই নামটি মেশক ও জাফরান দিয়ে লিখে নিজের কাছে রাখলে বা ধুয়ে পান করলে সম্মান, মহিমা ও মর্যাদা লাভ হবে, ইনশাআল্লাহ।
43. আল-কারীমু জাল্লা জালালুহু
الكَرِيمُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সুমহান দাতা ও পরম অনুগ্রহকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: ঘুমানোর পূর্বে এ নামের যিকির করলে আলেম ও সৎ ব্যক্তিদের মর্যাদা লাভ হয়।
44. আর-রাক্বীবু জাল্লা জালালুহু
الرَّقِيبُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সর্বক্ষণ প্রত্যক্ষকারী ও নিরীক্ষণকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: এই নাম প্রতিদিন ৭ বার পাঠ করে নিজের ও পরিবারের উপর ফুঁ দিলে, আল্লাহ ধ্বংস ও বিপর্যয় থেকে জানমাল রক্ষা করবেন, ইনশাআল্লাহ।
45. আল-মুজীবু জাল্লা জালালুহু
المُجِيبُ جَلَّ جَلَالُهُ
অর্থ: দুআ কবুলকারী ও জবাব দানকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: সর্বদা এই নাম পাঠ করলে আল্লাহ তায়ালা দোয়া কবুল করেন আর নামটি লিখে নিজের কাছে রাখলে বিপদ থেকে মুক্তি পাওয়া যায়।
46. আল-ওয়াসি‘উ জাল্লা জালালুহু
الوَاسِعُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সর্বব্যাপী ও প্রাচুর্যময়, তাঁর শান অতি মহান!
ফযিলত: অধিক পরিমাণে এ নামের যিকির করলে আল্লাহ তায়ালা তাকে প্রকাশ্য ও অপ্রকাশ্য প্রাচুর্য ও বরকত দান করবেন।
47. আল-হাকীমু জাল্লা জালালুহু
الحَكِيمُ جَلَّ جَلَالُهُ
অর্থ: পরম প্রজ্ঞাময়, তাঁর শান অতি মহান!
ফযিলত: ধারাবাহিকভাবে এই নাম পাঠ করলে আল্লাহ তায়ালা তার জন্য জ্ঞান-বিজ্ঞানের দ্বার উন্মুক্ত করে দিবেন।
48. আল-ওয়াদূদু জাল্লা জালালুহু
الوَدُودُ جَلَّ جَلَالُهُ
অর্থ: পরম স্নেহশীল ও প্রেমময়, তাঁর শান অতি মহান!
ফযিলত: ১০০ বার পড়ে খাবারে ফুঁ দিয়ে স্বামী-স্ত্রী মিলে খেলে তাদের মধ্যে গভীর ভালোবাসা সৃষ্টি হয়।
49. আল-মাজীদু জাল্লা জালালুহু
المَجِيدُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সকল মর্যাদার অধিকারী ও মহানুভব, তাঁর শান অতি মহান!
ফযিলত: প্রত্যহ সকালে ও সন্ধ্যায় ১০০ বার পড়ে শরীরে ফুঁ দিলে সমাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়।
50. আল-বা‘ইছু জাল্লা জালালুহু
البَاعِثُ جَلَّ جَلَالُهُ
অর্থ: পুনরুজ্জীবিতকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: ঘুমানোর পূর্বে বুকের উপর হাত রেখে ১০০০ বার পড়লে জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধি পায়।
51. আশ-শাহীদু জাল্লা জালালুহু
الشَّهِيدُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সর্বজ্ঞ সাক্ষী, তাঁর শান অতি মহান!
ফযিলত: এ নামের যিকির বেশি বেশি করলে অন্তরের কুপ্রবৃত্তি ও খারাপ বাসনা দূর হয়।
52. আল-হাক্বকু জাল্লা জালালুহু
الحَقُّ جَلَّ جَلَالُهُ
অর্থ: পরম সত্য, তাঁর শান অতি মহান!
ফযিলত: পরিবারের কোনো সদস্য নিখোঁজ হলে বা জিনিসপত্র চুরি হয়ে গেলে, চতুষ্কোণ কাগজের চার কোণে নামটি লিখে সেহরীর সময় হাতের তালুতে রেখে আকাশের দিকে তুলে দোয়া করলে, ইনশাআল্লাহ হারানো ব্যক্তি বা জিনিস ফিরে পাওয়া যাবে।
53. আল-ওয়াকীলু জাল্লা জালালুহু
الوَكِيلُ جَلَّ جَلَالُهُ
অর্থ: পরম নির্ভরযোগ্য কর্মসম্পাদনকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: যে ব্যক্তি বিপদ-আপদের সময় অধিক হারে এই নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ সে নিরাপদ থাকবে।
54. আল-ক্ববিয়্যু জাল্লা জালালুহু
القَوِيُّ جَلَّ جَلَالُهُ
অর্থ: পরম শক্তির অধিকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: জুমার পর এ নামের যিকির করলে সকল প্রকার জুলুম ও অত্যাচার থেকে রক্ষা পাওয়া যায়।
55. আল-মাতীনু জাল্লা জালালুহু
المَتِينُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সুদৃঢ় ও মহাশক্তিশালী, তাঁর শান অতি মহান!
ফযিলত: কোনো মহিলার বুকের দুধ কম হলে কাগজের উপর আল্লাহর এই নাম লিখে পানিতে ভিজিয়ে পান করলে দুধ বৃদ্ধি পাবে, ইনশাআল্লাহ।
56. আল-ওয়ালিয়্যু জাল্লা জালালুহু
الوَلِيُّ جَلَّ جَلَالُهُ
অর্থ: পরম অভিভাবক ও সাহায্যকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: যে ব্যক্তি অধিক হারে এই নামটি পড়বে, সে সৃষ্টিজগতের নিগূঢ় তত্ত্ব ও রহস্য সম্পর্কে জানতে পারবে।
57. আল-হামীদু জাল্লা জালালুহু
الحَمِيدُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সকল প্রশংসার একমাত্র অধিকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: যে ব্যক্তি ৪৫ দিন পর্যন্ত ধারাবাহিকভাবে ৯৩ বার নির্জনতায় নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ সকল অসৎ স্বভাব দূর হয়ে তার মাঝে প্রশংসনীয় গুণাবলী প্রকাশ পাবে।
58. আল-মুহসী জাল্লা জালালুহু
المُحْصِي جَلَّ جَلَالُهُ
অর্থ: পুঙ্খানুপুঙ্খ হিসাবকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: যে ব্যক্তি রুটির ২০টি টুকরোর উপর প্রতিদিন ২০ বার এই নামটি পড়ে ফুঁ দিয়ে খাবে, ইনশাআল্লাহ সৃষ্টিজগত তার অনুগত হবে।
59. আল-মুবদি’উ জাল্লা জালালুহু
المُبْدِئُ جَلَّ جَلَالُهُ
অর্থ: প্রথমবার সৃষ্টিকর্তা, তাঁর শান অতি মহান!
ফযিলত: গর্ভবতী নারীর পেটের উপর হাত রেখে সেহরীর সময় ৯৯ বার এই নামটি পাঠ করলে, ইনশাআল্লাহ গর্ভপাত রোধ হবে এবং নিরাপদে সন্তান ভূমিষ্ঠ হবে।
60. আল-মু‘ঈদু জাল্লা জালালুহু
المُعِيدُ جَلَّ جَلَالُهُ
অর্থ: পুনরায় সৃষ্টিকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: কোন ব্যক্তি হারিয়ে গেলে রাতের বেলা ঘরের চার কোণে ৭০ বার করে নামটি পাঠ করলে, ইনশাআল্লাহ ৭ দিনের মধ্যে তার সন্ধান মিলবে।
61. আল-মুহ্য়ী জাল্লা জালালুহু
المُحْيِي جَلَّ جَلَالُهُ
অর্থ: জীবনদানকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: অসুস্থ ব্যক্তি নিজে অধিক হারে পাঠ করলে অথবা রোগীর উপর ফুঁ দিলে, ইনশাআল্লাহ রোগমুক্তি ও আরোগ্য লাভ হবে।
62. আল-মুমীতু জাল্লা জালালুহু
المُمِيتُ جَلَّ جَلَالُهُ
অর্থ: মৃত্যুদানকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণে না থাকলে ঘুমানোর সময় বুকে হাত রেখে এই নামটি পড়তে পড়তে ঘুমালে নফস অনুগত ও বশীভূত হয়ে যাবে।
63. আল-হাইয়্যু জাল্লা জালালুহু
الحَيُّ جَلَّ جَلَالُهُ
অর্থ: চিরঞ্জীব, তাঁর শান অতি মহান!
ফযিলত: যে ব্যক্তি প্রতিদিন ৩০০০ বার এই নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ সে দীর্ঘায়ু ও সুস্থ জীবন লাভ করবে।
64. আল-ক্বাইয়্যূমু জাল্লা জালালুহু
القَيُّومُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সমস্ত কিছুর চিরন্তন ধারক ও সংরক্ষক, তাঁর শান অতি মহান!
ফযিলত: যে ব্যক্তি শেষ রাতে অধিকবার এই নামটি পড়বে, ইনশাআল্লাহ মানুষের মাঝে তার মর্যাদা বৃদ্ধি পাবে।
65. আল-ওয়াজিদু জাল্লা জালালুহু
الوَاجِدُ جَلَّ جَلَالُهُ
অর্থ: অফুরন্ত ভাণ্ডারের অধিকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: খাবারের সময় এই নাম পাঠ করলে ওই খাদ্য অন্তরের শক্তি ও নূর বৃদ্ধির সহায়ক হবে।
66. আল-মাজিদু জাল্লা জালালুহু
المَاجِدُ جَلَّ جَلَالُهُ
অর্থ: অনুপম শ্রেষ্ঠত্বের অধিকারী ও পরম সম্মানিত, তাঁর শান অতি মহান!
ফযিলত: যে ব্যক্তি নির্জনতায় এই নামটি অধিক পাঠ করবে, ইনশাআল্লাহ তার অন্তরে ঐশী নূর প্রকাশিত হবে।
67. আল-ওয়াহিদু জাল্লা জালালুহু
الوَاحِدُ جَلَّ جَلَالُهُ
অর্থ: এক ও অদ্বিতীয়, তাঁর শান অতি মহান!
ফযিলত: প্রত্যহ ১০০০ বার পাঠ করলে অন্তর থেকে ভয়-ভীতি ও সংশয় দূর হয়ে যাবে।
68. আস-সামাদু জাল্লা জালালুহু
الصَّمَدُ جَلَّ جَلَالُهُ
অর্থ: চির অমুখাপেক্ষী ও চূড়ান্ত আশ্রয়স্থল, তাঁর শান অতি মহান!
ফযিলত: শেষ রাতে সেজদায় মাথা রেখে ১১৫ বা ১২৫ বার এই নামটি পাঠ করলে অন্তরে সত্যবাদিতা লাভ হয় এবং অত্যাচারীর হাত থেকে নিরাপদ থাকা যায়।
69. আল-ক্বাদিরু জাল্লা জালালুহু
القَادِرُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সর্বশক্তিমান, তাঁর শান অতি মহান!
ফযিলত: ওযু করার সময় প্রতিটি অঙ্গ ধোয়ার সময় এই নাম পাঠ করলে কোনো শত্রু তার উপর বিজয়ী হতে পারবে না।
70. আল-মুক্বতাদিরু জাল্লা জালালুহু
المُقْتَدِرُ جَلَّ جَلَالُهُ
অর্থ: নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: সর্বদা এই নাম পাঠ করলে উদাসীনতা দূর হয় এবং ঘুম থেকে উঠে ২০ বার পড়লে যাবতীয় কাজ সহজে সুসম্পন্ন হয়।
71. আল-মুক্বদ্দিমু জাল্লা জালালুহু
المُقَدِّمُ جَلَّ جَلَالُهُ
অর্থ: অগ্রসারক, তাঁর শান অতি মহান!
ফযিলত: সংকটের সময় অধিক হারে পড়লে বা লিখে কাছে রাখলে সামনে এগিয়ে যাওয়ার সাহস পাওয়া যায় এবং শত্রুর হাত থেকে নিরাপদ থাকা যায়।
72. আল-মুয়াখখিরু জাল্লা জালালুহু
المُؤَخِّرُ جَلَّ جَلَالُهُ
অর্থ: অবকাশ দানকারী ও পশ্চাৎকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: প্রতিদিন ১০০ বার আল্লাহর এই নাম পাঠ করলে অন্তরে তাকওয়া সৃষ্টি হয় এবং আল্লাহর নৈকট্য লাভ হয়, ইনশাআল্লাহ।
73. আল-আউওয়ালু জাল্লা জালালুহু
الأَوَّلُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সর্বপ্রথম ও অনাদি, তাঁর শান অতি মহান!
ফযিলত: কোন ব্যক্তি নেক সন্তানের ইচ্ছা পোষণ করলে, ৪০ দিন পর্যন্ত প্রতিদিন ৪০ বার নামটি পাঠ করলে আশা পূরণ হবে, ইনশাআল্লাহ।
74. আল-আখিরু জাল্লা জালালুহু
الآخِرُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সর্বশেষ ও অনন্ত, তাঁর শান অতি মহান!
ফযিলত: প্রতিদিন ১০০০ বার পাঠ করলে অন্তর থেকে গায়রুল্লাহর (আল্লাহ ছাড়া অন্য কিছুর) ভালোবাসা দূর হয়ে যায়।
75. আয-যাহিরু জাল্লা জালালুহু
الظَّاهِرُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সম্পূর্ণরূপে প্রকাশ্য, তাঁর শান অতি মহান!
ফযিলত: প্রত্যহ ইশরাকের পর ৫০০ বার পড়লে চোখের দৃষ্টিশক্তি প্রখর হয় ও অন্তরে নূর সৃষ্টি হয়।
76. আল-বাত্বিনু জাল্লা জালালুহু
البَاطِنُ جَلَّ جَلَالُهُ
অর্থ: দৃষ্টির অগম্য ও অপ্রকাশ্য, তাঁর শান অতি মহান!
ফযিলত: প্রত্যহ ৩৩ বার পড়লে আত্মিক রহস্য উন্মোচিত হয় এবং অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি হয়।
77. আল-ওয়ালী জাল্লা জালালুহু
الوَالِي جَلَّ جَلَالُهُ
অর্থ: বিশ্বজগতের একমাত্র শাসক ও অভিভাবক, তাঁর শান অতি মহান!
ফযিলত: এ নামের নিয়মিত যিকির করলে আল্লাহ যাবতীয় বিপদ-আপদ থেকে রক্ষা করেন।
78. আল-মুতা‘আলী জাল্লা জালালুহু
المُتَعَالِ جَلَّ جَلَالُهُ
অর্থ: সৃষ্টির যাবতীয় বৈশিষ্ট্যের ঊর্ধ্বে পরম সমুন্নত, তাঁর শান অতি মহান!
ফযিলত: যে ব্যক্তি অধিকবার পাঠ করবে, ইনশাআল্লাহ তার সকল জটিল সমস্যা দূরীভূত হবে।
79. আল-বাররু জাল্লা জালালুহু
البَرُّ جَلَّ جَلَالُهُ
অর্থ: পরম সদাচারী ও অনুগ্রহশীল, তাঁর শান অতি মহান!
ফযিলত: সন্তান জন্মের পর ৭ বার এই নাম পাঠ করে সন্তানের উপর ফুঁ দিলে আল্লাহ সকল অনিষ্ট ও বিপর্যয় থেকে সন্তানকে রক্ষা করবেন, ইনশাআল্লাহ।
80. আত-তাউওয়াবু জাল্লা জালালুহু
التَّوَّابُ جَلَّ جَلَالُهُ
অর্থ: তওবা কবুলকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: চাশতের নামাযের পর সেজদায় গিয়ে এ নামটি ৩০০ বার পড়লে খাঁটি তাওবা নসীব হয় এবং কর্মজীবন সহজ ও বরকতময় হয়।
81. আল-মুনতাক্বিমু জাল্লা জালালুহু
المُنْتَقِمُ جَلَّ جَلَالُهُ
অর্থ: অন্যায়কারীদের সমুচিত প্রতিফল বা শাস্তিদানকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: মজলুম ব্যক্তি ৩ জুমা পর্যন্ত অধিকহারে (ইয়া মুনতাক্বিমু) পাঠ করলে আল্লাহ তায়ালা স্বয়ং জালেমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।
82. আল-‘আফুউওয়ু জাল্লা জালালুহু
العَفُوُّ جَلَّ جَلَالُهُ
অর্থ: পরম মার্জনাশীল ও ক্ষমাশীল, তাঁর শান অতি মহান!
ফযিলত: প্রতিনিয়ত এ নামটি পাঠ করলে আল্লাহ তায়ালা বান্দার সকল গুনাহ ক্ষমা করে দিবেন।
83. আর-রা’ঊফু জাল্লা জালালুহু
الرَّؤوفُ جَلَّ جَلَالُهُ
অর্থ: পরম স্নেহশীল ও অতি দয়ালু, তাঁর শান অতি মহান!
ফযিলত: দশবার দুরূদ শরীফ এবং দশবার এ নামটি পাঠ করলে রাগ-ক্রোধ দূর হয়। রাগান্বিত ব্যক্তির উপর ফুঁ দিলেও তার রাগ প্রশমিত হয়।
84. মালিকুল মুলকি জাল্লা জালালুহু
مَالِكُ المُلْكِ جَلَّ جَلَالُهُ
অর্থ: সমগ্র জগতের বাদশাহ ও সার্বভৌম ক্ষমতার মালিক, তাঁর শান অতি মহান!
ফযিলত: যে ব্যক্তি সর্বদা (ইয়া মালিকাল মুলক) পাঠ করবে, আল্লাহ তায়ালা তাকে স্বাবলম্বী করে দিবেন; সে কারো মুখাপেক্ষী থাকবে না।
85. যুল জালালি ওয়াল ইকরামি জাল্লা জালালুহু
ذُو الجَلَالِ وَالإِكْرَامِ جَلَّ جَلَالُهُ
অর্থ: মহত্ত্ব, মর্যাদা ও পরম সম্মানের অধিকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: যে ব্যক্তি অধিকহারে পাঠ করবে, আল্লাহ তায়ালা তাকে শ্রেষ্ঠত্ব, মর্যাদা এবং সৃষ্টিকুল হতে পরমুখাপেক্ষীহীনতা দান করবেন।
86. আল-মুক্বসিতু জাল্লা জালালুহু
المُقْسِطُ جَلَّ جَلَالُهُ
অর্থ: ন্যায়পরায়ণ ও সুবিচারক, তাঁর শান অতি মহান!
ফযিলত: যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার এ নামটি পড়বে, সে শয়তানের অনিষ্ট ও কুমন্ত্রণা থেকে সুরক্ষিত থাকবে।
87. আল-জামি‘উ জাল্লা জালালুহু
الجَامِعُ جَلَّ جَلَالُهُ
অর্থ: একত্রকারী ও সমবেতকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: পরিবারের কোনো সদস্য হারিয়ে গেলে বা বিচ্ছিন্ন হলে, চাশতের সময় আকাশের দিকে তাকিয়ে আল্লাহর এই নাম ১০০ বার পাঠ করলে শীঘ্রই সন্ধান পাওয়া যাবে, ইনশাআল্লাহ।
88. আল-গানিয়্যু জাল্লা জালালুহু
الغَنِيُّ جَلَّ جَلَالُهُ
অর্থ: পরম অমুখাপেক্ষী ও ধনী, তাঁর শান অতি মহান!
ফযিলত: প্রতিদিন ৭০ বার এই নামটি পাঠ করলে আল্লাহ তায়ালা তার ধন-সম্পদে প্রভূত বরকত দান করবেন এবং সে কারো মুখাপেক্ষী হবে না।
89. আল-মুগনী জাল্লা জালালুহু
المُغْنِي جَلَّ جَلَالُهُ
অর্থ: পরম অভাবমোচনকারী ও ঐশ্বর্যদাতা, তাঁর শান অতি মহান!
ফযিলত: আগে ও পরে ১১ বার দুরূদ শরীফ সহকারে ১১১১ বার এ নামটি ওযীফার মতো পাঠ করলে আল্লাহ তায়ালা তাকে বাহ্যিক ও আত্মিকভাবে ধনী করে দিবেন।
90. আল-মানি‘উ জাল্লা জালালুহু
المَانِعُ جَلَّ جَلَالُهُ
অর্থ: অকল্যাণ প্রতিরোধকারী ও বারণকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: দাম্পত্য কলহ বা তিক্ততা দূর করার জন্য শোয়ার সময় ২০ বার এ নামটি পড়লে পারস্পরিক ভালোবাসা সৃষ্টি হবে, ইনশাআল্লাহ।
91. আদ্ব-দ্বাররু জাল্লা জালালুহু
الضَّارُّ جَلَّ جَلَالُهُ
অর্থ: অনিষ্ট ও ক্ষতিসাধনের চূড়ান্ত নিয়ন্ত্রণকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: সকাল-সন্ধ্যা এ নামের যিকির করলে সকল ভালো কাজে সফলতা লাভ হয়, ইনশাআল্লাহ।
92. আন-নাফি‘উ জাল্লা জালালুহু
النَّافِعُ جَلَّ جَلَالُهُ
অর্থ: কল্যাণ ও উপকারসাধনকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: কোনো শুভ কাজ বা ভ্রমণের পূর্বে অধিকহারে পড়তে থাকলে কাঙ্ক্ষিত সফলতা লাভ হবে, ইনশাআল্লাহ।
93. আন-নূরু জাল্লা জালালুহু
النُّورُ جَلَّ جَلَالُهُ
অর্থ: আকাশমণ্ডলী ও পৃথিবীর পরম জ্যোতি, তাঁর শান অতি মহান!
ফযিলত: জুমার রাতে সাত বার সূরা নূর এবং এক হাজার বার এ নামটি পাঠ করলে অন্তর ঐশী জ্যোতি দ্বারা আলোকিত হয়ে যাবে, ইনশাআল্লাহ।
94. আল-হাদী জাল্লা জালালুহু
الهَادِي جَلَّ جَلَالُهُ
অর্থ: সঠিক পথপ্রদর্শক, তাঁর শান অতি মহান!
ফযিলত: আকাশের পানে মুখ করে দুই হাত তুলে এই নাম অধিক পরিমাণে পড়ে মুখমণ্ডলে হাত মুছলে পূর্ণ হিদায়াত ও মা’রিফাত লাভ হবে, ইনশাআল্লাহ।
95. আল-বাদী‘উ জাল্লা জালালুহু
البَدِيعُ جَلَّ جَلَالُهُ
অর্থ: অনুপম ও অভিনব সৃষ্টিকর্তা, তাঁর শান অতি মহান!
ফযিলত: দুশ্চিন্তা, সংকট বা কোনো জটিল সমস্যার সম্মুখীন হলে ১০০০ বার এ নামটি পাঠ করলে সমাধান লাভ হবে, ইনশাআল্লাহ।
96. আল-বাক্বী জাল্লা জালালুহু
البَاقِي جَلَّ جَلَالُهُ
অর্থ: চিরস্থায়ী ও অবিনশ্বর, তাঁর শান অতি মহান!
ফযিলত: জুমার রাতে এ নামটি ১০০ বার পাঠ করলে আল্লাহ তায়ালা যাবতীয় অনিষ্ট ও ক্ষতি থেকে নিরাপদ রাখবেন।
97. আল-ওয়ারিছু জাল্লা জালালুহু
الوَارِثُ جَلَّ جَلَالُهُ
অর্থ: চিরন্তন উত্তরাধিকারী ও চূড়ান্ত মালিক, তাঁর শান অতি মহান!
ফযিলত: সূর্যোদয়ের পূর্বে প্রত্যহ ১০১ বার পাঠ করলে দুঃখ-বেদনা, উদ্বেগ ও বিপদাপদ থেকে মুক্ত থাকা যায়, ইনশাআল্লাহ।
98. আর-রাশীদু জাল্লা জালালুহু
الرَّشِيدُ جَلَّ جَلَالُهُ
অর্থ: সঠিক পথের পরিচালক ও নির্ভুল নির্দেশক, তাঁর শান অতি মহান!
ফযিলত: কোনো কাজের সঠিক উপায় জানা না থাকলে মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে (আর-রাশীদু) ১০০০ বার পাঠ করলে সঠিক পথ বা সমাধান অন্তরে অনুভূত হবে, ইনশাআল্লাহ।
99. আস-সাবূরু জাল্লা জালালুহু
الصَّبُورُ جَلَّ جَلَالُهُ
অর্থ: অত্যধিক ধৈর্যধারণকারী, তাঁর শান অতি মহান!
ফযিলত: সূর্যোদয়ের পূর্বে এ নামটি ১০০ বার পাঠ করলে সারা দিন যাবতীয় বিপদ-আপদ ও শত্রু-হিংসুকের অনিষ্ট থেকে নিরাপদ থাকা যাবে, ইনশাআল্লাহ।