বাবা নামের মানুষটাকে হৃদয় থেকে ভালোবাসি
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
মায়ের পরে যে আমারে ফুটালো মুখেরো হাসি
বাবা নামের মানুষটাকে হৃদয় থেকে ভালোবাসি
কতো দিন দুপুরে রোদ্রে পুড়ে ফেলেছে মাথার ঘাম
তাহার কাছে নিজের জীবনের চেয়ে
ছিল সন্তানের দাম
ছেলের মুখের হাসি ফুটাতে
নিজের সুখকে দিলো যে ফাঁসি (ঐ)
সবার সুখের লাগি হাজারো দুঃখ
হাসিমুখে মেনে নেই যেই জন
দেখতে যদি চাও দেখনা তুমি প্রবাসী বাবাদের জীবন
নেই খাওয়া চোখে ঘুম কাঁদে রাত নিঝুম
শুধু সন্তানের সুখ প্রত্যাশী (ঐ)
সন্তানের ভালো ভবিষ্যতের লাগি
ভুলে যায় নিজের ব্যথা দুঃখ
তাহার অমীয় বাণী সন্তানের সুখ হলো আমি বাবার সুখ
সব বাবাদের হাল বলে ইকবাল নেয় যে ঘুম রাতনিশি॥