বিয়ের ফাঁদে পড়ল নাকি মহিউদ্দিন তানভীর ভাই
✍ আহমদ নুর সাজ্জাদ
আয়রে ছুটে স্বজন তোরা হেলাফেলার নায়রে ক্ষণ
বরমালা দেখ কার গলায় চেহারা চমকায় কেমন
এত এত ফুলের মেলা বসালো কে জবাব চাই
বিয়ের ফাঁদে পড়ল নাকি মহিউদ্দিন তানভীর ভাই
আল্লাহ পাকের করুণা ভাই দুটো আত্মার এক হওয়া
পরস্পরে আনন্দ সুখ সাহারা খুঁজে পাওয়া
খোদার রহমত ছাড়া এমন এক হওয়া দায় (ঐ)
মনের মত সঙ্গী তোমার মনের মত সাজাক ঘর
দফা হয়ে যাক যত মুসিবত আর তুফান ঝড়
মুহাব্বতের বাঁধন যেন জোয়ারে না ভেসে যায় (ঐ)