চাইরমিক্কা অশান্তি জ্বালা আর জ্বালা
✍ মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
চাইরমিক্কা অশান্তি জ্বালা আর জ্বালা
এই দুনিয়াত আতুন ন লাগের ভালা
(চারদিকে অশান্তি জ্বালা আর জ্বালা
এই দুনিয়া আমার লাগেনা ভালা)
ভাইয়ে ভাইয়ে গরের মারামারি
জালে জারে চুলে চুলে ধরাধরি।
একজন দেয় আরেক জনকে ঠেলা (ঐ)
মা বোইনে অই গেয়ে পর্দা ছাড়া
নাচে গানে ঐ মতোয়ারা
তারা রং তামাশা লই ফরি থাকে সারা বেলা (ঐ)
ঐ বিয়ের মত নবী সুন্নতর শুভ অনুষ্ঠানে
অশুভ গরিদে নাচে আর গানে
কত মুরব্বী এগিয়ে দেখি মুখত মাইজ্জে তালা। (ঐ)