ছটফট ছটফট করে গো নবী অন্তরে
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
ছটফট ছটফট করে গো নবী অন্তরে
কাছে আইসা ভালো বাইসা নাওনা বুকে পাগলারে
আল্লাহ আল্লাহ আল্লাহ
তোমায় ভালবাসি বলে বন্ধু হইল পর
নবী, তোমার ভালবাসা পেলে আমাররকিসের ডর
হাসিমুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে (ঐ)
তোমার কথা মনে হলে চোখে আসে জল
তুমি আমার ইহ পর জীবনের সম্বল
তুমি ভবে না এলে এ পাগলে হতাম পথহারা রে (ঐ)
তোমায় অনেক ভালবাসি গো আমি ইকবাল
এক পলক দেখার আশা মনটা যে উথাল
পাগল মনটা করো গো ঠান্ডা একবার দেখা দিয়া রে