চল যাই প্রেমো সুধা
✍ মুহাম্মদ মাসুদ রেজা কাদেরী
চল যাই প্রেম সুধা পান করিতে মদীনা
আসেকের ঈমান খানা সোনার মদীনায়
প্রেমোময় বিশ্ব ভুবন খোদা তাআলা করে সৃজন
নুরে মুহাম্মদির প্রেমে হইয়া ফানা,
কুল কায়েনাত যার প্রেমেতে দরুদ পড়ে হর দমেতে
মন প্রাণ উজার করিয়া জিকির করো সর্বদায় (ঐ)
*আলিফেতে আহাদ আল্লাহ, লা শরীকে খালেক আল্লাহ
মীমেতে মুহাম্মদ সেজে করছো বাহানা
প্রেমিকের প্রেম ধারা খোদা তাআলা দিবে সাড়া
দুজাহানের বাদশাহি মিলবে রে তার দু পায ় (ঐ)
মাসুদ রেজার দিন চলে যায়,নুর নবীজির দেখা না পাই
গুনাহের বোঝা মাথায় নিয়ে কান্দি সর্বদায়
মরণকালে দিও দেখা নিদানকালে হইও সখা
এই আরজি পৌঁছে দিও নুর নবীজির রওজায় (ঐ)