চোখ থাকিতে দেখলাম না
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
চোখ থাকিতে দেখলামনারে একবার মক্কা মদিনা
এই মনের দুঃখ মনে রইলো
দেওয়ার নেই কেউ শান্তনা…
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ….
কালো গিলাফে ঢাকা কা’বা ঘর
একবার ছোঁয়ে দেখতে আমার কান্দেরে অন্তর
সারা জনমে দেখলে নয়নে তবু সাধ আমার মিটবে না
যাঁহার প্রেমে সৃজিলো ভুবন
তারে দেখতে ছটফট ছটফট করে পাগল মন
আমার কলিজার টুকরা নবীর চেহেরা
দেখতে মন মানে না (ঐ)
ধন সম্পদের মোহ নাই আমার
নবীর দেশে যাওয়া লাগি দিল যে বেকারার
ইকবালের মনে সারাক্ষণে শুধু এটাই জল্পনা (ঐ)