জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলিনা মন দিলিনা – মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী

Abswer.com Abswer.com
26 September, 2025
২ মিনিট পড়ার সময়
১৬ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলিনা মন দিলিনা

✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী


দাঁত থাকিতে দাঁতের মূল্য দিলিনা মন দিলিনা
মা বাবা তোর কত আপন বুঝলিনা মন বুঝলিনা।

মা জননী দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া
বুকের দুধ পান করাইতেন রাত জাগাইয়া
সে মায়ের মনে কষ্ট দিতে একটু ভাবলি না।

মুহাব্বতেরর মা বাবার মুখ একবার দেখিলে
কবুল হওয়া একটি হজের পূণ্য মিলে
হাতের কাছে জান্নাত পেয়ে কদর বুঝলি না।

পাক কুরআনে আল্লাহ তায়ালা দিলেন ঘোষনা
মা বাবাকে বড় কথা বলা যাবে না
‘ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান’ লক্ষ্য করলি না।

বাবা কত কষ্ট করে সংসার চালাইতো
ভালো জিনিস সে না খেয়ে তোরে খাওইয়াতো
সে বাবার একটি আদেশ মান্য করলি না।

মা জননী ঘুম পাড়াইতেন বুকে জড়াইয়া
বাবা এসে আপন হাতে নিত তুলিয়া
এমন মা বাবাকে মান্য করলি না।

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *