اللَّهُمَّ رَبَّ مُحَمَّدٍ صَلِّ عَلَيْهِ وَسَلِّمْ نَحْنُ عِبَادُ مُحَمَّدٍ صَلِّ عَلَيْهِ وَسَلِّمْ
আল্লাহুম্মা রাব্বা মুহাম্মাদিন সাল্লি আলাইহি ওয়া সাল্লিম। নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লি আলাইহি ওয়া সাল্লিম।
হে আল্লাহ! মুহাম্মদ (ﷺ)-এর রব! তাঁর উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। আমরা মুহাম্মদ (ﷺ)-এর গোলাম। তাঁর উপর রহমত ও শান্তি বর্ষণ করুন।
السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا الْمُزَّمِّلُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ
আসসালামু আলাইকা আইয়্যুহাল মুয্যাম্মিলু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হে চাদর আবৃত নবী! আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক।
صَلَوَاتُ اللَّهِ وَمَلَائِكَتِهِ وَأَنْبِيَائِهِ وَرُسُلِهِ وَجَمِيعِ خَلْقِهِ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَّآلِ مُحَمَّدٍ وَّعَلَيْهِ وَعَلَيْهِمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ
সালাওয়াতুল্লাহি ওয়া মালায়িকাতিহী ওয়া আম্বিয়াইহী ওয়া রুসুলিহী ওয়া জামী’ই খালক্বিহী আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিঁউ ওয়া আলি মুহাম্মাদিঁউ ওয়া আলাইহি ওয়া আলাইহিমুস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমাদের সাইয়্যিদ মুহাম্মদ (ﷺ), তাঁর বংশধর, তাঁর এবং তাঁদের উপর আল্লাহর, তাঁর ফেরেশতাদের, নবীদের, রাসূলদের এবং সমস্ত সৃষ্টির রহমত, শান্তি, দয়া ও বরকত বর্ষিত হোক।