اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ خَيْرِ الْخَلَائِقِ وَأَفْضَلِ الْبَشَرِ ۙ شَفِيعِ الْأُمَمِ يَوْمَ الْحَشْرِ وَالنَّشْرِ ۙ وَصَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَّعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ بِعَدَدِ كُلِّ مَعْلُومٍ لَّكَ
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন খাইরিল খালাইক্বি ওয়া আফদালিল বাশার, শাফী’ইল উমামি ইয়াওমাল হাশরি ওয়ান নাশরি, ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিঁউ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বি’আদাদি কুল্লি মা’লুমিল লাক।
হে আল্লাহ! আমাদের সাইয়্যিদ মুহাম্মদ (ﷺ) এর উপর রহমত বর্ষণ করুন, যিনি সৃষ্টির সেরা, শ্রেষ্ঠ মানব এবং হাশরের দিনে উম্মতের সুপারিশকারী। এবং আমাদের সাইয়্যিদ মুহাম্মদ (ﷺ) ও তাঁর বংশধরদের উপর আপনার জানা সমস্ত জিনিসের সমপরিমাণ রহমত বর্ষণ করুন।
وَصَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَّعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَّبَارِكْ وَصَلِّ عَلَى جَمِيعِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ وَصَلِّ عَلَى كُلِّ الْمَلَائِكَةِ الْمُقَرَّبِينَ وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ۙ وَسَلِّمْ تَسْلِيمًا كَثِيرًا كَثِيرًا
ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিঁউ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিঁউ ওয়া বারিক ওয়া সাল্লি আলা জামী’ইল আম্বিয়াই ওয়াল মুরসালীন, ওয়া সাল্লি আলা কুল্লিল মালায়িকাতিল মুক্বাররাবীন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহীন, ওয়া সাল্লিম তাসলীমান কাসীরান কাসীরা।
এবং আমাদের সাইয়্যিদ মুহাম্মদ (ﷺ) ও তাঁর বংশধরদের উপর রহমত ও বরকত বর্ষণ করুন, এবং সমস্ত নবী ও রাসূলদের উপর রহমত বর্ষণ করুন। এবং সমস্ত নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা ও আল্লাহর নেক বান্দাদের উপর রহমত বর্ষণ করুন, এবং তাঁদেরকে অসংখ্য অসংখ্য শান্তি দান করুন।
بِرَحْمَتِكَ وَ بِفَضْلِكَ وَ بِكَرَمِكَ يَا أَكْرَمَ الْأَكْرَمِينَ ۙ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا قَدِيمُ يَا دَائِمُ يَا حَيُّ يَا قَيُّومُ يَا وِتْرُ يَا أَحَدُ يَا صَمَدُ ۙ يَا مَنْ لَّمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَّهُ كُفُوًا أَحَدٌ بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ
বিরাহমাতিকা ওয়া বিফাদলিকা ওয়া বিকারামিকা ইয়া আকরামাল আকরামীন, ইয়া আরহামার রাহিমীন। ইয়া ক্বাদীমু ইয়া দায়িমু ইয়া হাইয়্যু ইয়া ক্বাইয়্যুমু ইয়া বিতরু ইয়া আহাদু ইয়া সামাদ। ইয়া মাল লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।
আপনার রহমত, অনুগ্রহ ও দয়ার উসিলায়, হে সর্বাধিক দয়ালু! হে শ্রেষ্ঠ করুণাময়! হে চিরন্তন! হে চিরস্থায়ী! হে চিরঞ্জীব! হে সর্বনিয়ন্তা! হে বিজোড়! হে এক ও অদ্বিতীয়! হে অমুখাপেক্ষী! হে সেই সত্তা, যিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও কেউ জন্ম দেয়নি! এবং তাঁর সমকক্ষ কেউ নেই। আপনার রহমতের উসিলায়, হে শ্রেষ্ঠ করুণাময়!