জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

দু‘আ-১১

Abswer.com Abswer.com
17 July, 2024
৩ মিনিট পড়ার সময়
৮ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

رَبَّنَا اَفْرِغْ عَلَیْنَا صَبْرًا وَّ تَوَفَّنَا مُسْلِمِیْنَ۠۝۱۲۶

উচ্চারণ: রাব্বানা-আফরিগ ‘আলাইনা-সাবরাওঁ ওয়াতাওয়াফফানা-মুছলিমীন।

অর্থ: হে আমাদের পরওয়ারদেগার! আমাদের উপর সবর বর্ষণ করুন এবং ইসলামের উপর আমাদের মৃত্যু নসীব করুন। ১৩

ফযিলত: ১৩. কাফির যদি ঐ আনন্দের কিছুমাত্রও উপলব্ধি করতে পারত, যা মুমিনের নসীব হয় মৃত্যুর সময়! গালিব ছিলেন এক উচ্ছৃঙ্খল শ্রেণীর কবি। তারও পঙক্তি : حيف كافر مردن وآدخ مسلماں زيستن অর্থাৎ, মুসলমানের জীবন (যা অসংখ্য বিধি-নিষেধের শৃঙ্খলে আবদ্ধ) কি কোনো জীবন? আর কাফিরের মরণ কি কোনো মরণ? আল্লাহ হেফাযত করুন। এ পঙক্তির প্রথম কথা- ‘মুসলমানের জীবন…’ সম্পূর্ণ মিথ্যা। কারণ, ইসলামী জীবন তো পবিত্রতা ও নির্মলতা এবং শান্তি ও প্রশান্তির মূর্ত ছবি। আর দ্বিতীয় বাক্য- কাফিরের মরণ কি কোনো মরণ? অক্ষরে অক্ষরে সত্য। اَفْرِغْ عَلَیْنَا صَبْرًا (আমাদের উপর সবর বর্ষণ করুন)। সবরের দু‘আয় দুটো দিকই আছে। এক. শরীয়তের হুকুম-আহকাম পালনে কিছু না কিছু কষ্ট তো হয়েই থাকে। আবার প্রতিদানও নগদ পাওয়া যায় না। তাই সবরের তাওফীক প্রয়োজন হয়। দুই. বিরোধী ও হঠকারী লোকদের মাধ্যমে যে অসংখ্য যাতনা ভোগ করতে হয়, সেজন্যও সবর-শক্তির প্রয়োজন হয়। দ্রষ্টব্য : টীকা-৩ اَفْرِغْ عَلَیْنَا (আমাদের উপর বর্ষণ করুন)। অর্থাৎ আমাদের সবর ও সহনশীলতায় পূর্ণ অভ্যস্ত করুন। আমাদের উপর মুষলধারে সবর বর্ষণ করুন।

উৎস: -সূরা আ’রাফ : ১২৬

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *