জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

দু‘আ-১৯০

Abswer.com Abswer.com
7 November, 2024
৬ মিনিট পড়ার সময়
৯ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

اَللّٰهُمَّ إِنِّيْۤ أَعُوْذُ بِكَ مِنْ خَلِيْلٍ مَّاكِرٍ عَيْنَاهُ تَرَيَانِيْ وَقَلْبُهٗ يَرْعَانِيْ، إِنْ رَاٰى حَسَنَةً دَفَنَهَا وَاِنْ رَاٰى سَيِّئَةً أَذَاعَهَا.



اَللّٰهُمَّ إِنِّيْۤ أَعُوْذُ بِكَ مِنَ الْبُؤْسِ وَالتَّبَآؤُسِ. اَللّٰهُمَّ إِنِّيْۤ أَعُوْذُ بِكَ مِنْ إِبْلِيْسَ وَجُنُوْدِه. اَللّٰهُمَّ إِنِّۤيْ أَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ النِّسَآءِ. اَللّٰهُمَّ إِنِّۤيْ أَعُوْذُ بِكَ مِنْ أَنْ تَصُدَّ عَنِّيْ وَجْهَكَ يَوْمَ الْقِيَامَةِ. اَللّٰهُمَّ إِنِّيْۤ أَعُوْذُ بِكَ مِنْ كُلِّ عَمَلٍ يُّخْزِيْنِيْ، وَأَعُوْذُ بِكَ مِنْ كُلِّ صَاحِبٍ يُّؤْذِيْنِىْ، وَأَعُوْذُ بِكَ مِنْ كُلِّ أَمَلٍ يُّلْهِيْنِىْ، وَأَعُوْذُ بِكَ مِنْ كُلِّ فَقْرٍ يُّنْسِيْنِىْ، وَ أَعُوْذُ بِكَ مِنْ كُلِّ غِنًى يُّطْغِيْنِىْ. اَللّٰهُمَّ إِنِّۤيْ أَعُوْذُ بِكَ مِنْ مَوْتِ الْهَمِّ، وَاَعُوْذُ بِكَ مِنْ مَوْتِ الْغَمِّ.

অর্থ: ইয়া আল্লাহ! আমি আপনার আশ্রয় নিচ্ছি কুচক্রী বন্ধু থেকে, যার চোখ আমাকে দেখে আর অন্তর বিমুখ থাকে। গুণ দেখলে তা সমাহিত করে আর দোষ দেখলে প্রচার করে।২০৮ আমি আপনার আশ্রয় নিচ্ছি ইবলীস ও তার বাহিনী থেকে । ইয়া আল্লাহ! আমি আপনার আশ্রয় নিচ্ছি চরম দারিদ্র্য ও অতি মুখাপেক্ষিতা থেকে।২০৯ ইয়া আল্লাহ! আমি আশ্রয় নিচ্ছি নারীদের ফিতনা থেকে।২১০ ইয়া আল্লাহ! আমি আপনার আশ্রয় নিচ্ছি কিয়ামতের দিন আমার দিক থেকে আপনার মুখ ফিরিয়ে নেয়া হতে। ইয়া আল্লাহ! আমি আপনার আশ্রয় নিচ্ছি লাঞ্ছনাকারী কর্ম থেকে। আপনার কাছে আশ্রয় নিচ্ছি কষ্ট দানকারী সঙ্গী থেকে। আপনার কাছে আশ্রয় নিচ্ছি গাফিলকারী দীর্ঘ আশা হতে, আপনার আশ্রয় নিচ্ছি বিহ্বলকারী দারিদ্র্য থেকে। আপনার আশ্রয় নিচ্ছি উদ্ধতকারী ধনাঢ্যতা থেকে।২১১ ইয়া আল্লাহ! আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তার মৃত্যু থেকে। আপনার আশ্রয় নিচ্ছি মনস্তাপের মরণ থেকে।২১২

ফযিলত: ২০৮. দুনিয়াতে এমন কপট বন্ধুর কোনো অভাব নেই, যারা মুখে-মুখে বন্ধু; মনে-মনে শত্রু। গুণ ও ভালো দিকগুলো গোপন রাখে ও কৌশলে এড়িয়ে যায় আর দোষ-ত্রুটি মনভরে প্রচার করে এবং আলোয় নিয়ে আসে। এদের থেকে আশ্রয় চাওয়া এক গুরুত্বপূর্ণ পার্থিব প্রার্থনা। ২০৯. দারিদ্র্য ও মুখাপেক্ষিতা এক জিনিস আর চরম দরিদ্রতা ও অতি মুখাপেক্ষিতা অন্য জিনিস। দ্বিতীয়টি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যথার্থ ও স্বাভাবিক। ২১০. নারীর ফিতনা সব যুগেই ছিল গুরুত্বপূর্ণ। আর এখন তো এটা বর্তমান যুগের কঠিনতম ফিতনাসমূহের একটি- নারীকে তার যথার্থ মর্যাদা দিতে জাহেলী ধর্ম ও সভ্যতা সর্বদা পদস্খলন ও প্রান্তিকতার শিকার হয়েছে। ২১১. কত সূক্ষ্ম ও প্রজ্ঞাপূর্ণ বাস্তবতা বর্ণনা করা হয়েছে! বাস্তবে না নিঃস্বতা নিন্দনীয়, না ধনাঢ্যতা। নিন্দনীয় হচ্ছে এ দুয়ের কারণে সৃষ্ট বিস্মৃতি। আল্লাহ যেন এ বিস্মৃতি ও আত্মবিস্মৃতি থেকে আমাদের রক্ষা করেন। ২১২. এক অনিবার্য বাস্তবতারূপে মৃত্যুর মুখোমুখি তো সকলকেই হতে হবে। পানাহ চাওয়ার যোগ্য হচ্ছে ঐ মৃত্যু, যা আযাব হয়ে আসে। দুশ্চিন্তা ও মনস্তাপের মৃত্যু তারই অন্যতম।

উৎস: -কানযুল উম্মাল

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *