জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

দু‘আ-২৩

Abswer.com Abswer.com
25 July, 2024
৩ মিনিট পড়ার সময়
৬ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

رَبِّ لَا تَذَرْ نِیْ فَرْدًا وَّ اَنْتَ خَیْرُ الْوٰرِثِیْنَۚۖ۝۸۹

উচ্চারণ: রাব্বি লা-তাযারনী ফারদাওঁ ওয়া আনতা খাইরুল ওয়ারিছীন।

অর্থ: পরওয়ারদেগার! আমাকে একা (নিঃসন্তান) অবস্থায় রাখবেন না। আর আপনিই তো সকল ওয়ারিছের শ্রেষ্ঠ ওয়ারিছ।২৫

ফযিলত: ২৫. আল্লাহ তা‘আলার ইশারায় হযরত যাকারিয়া আ. বার্ধক্যে সন্তান প্রার্থনা করছেন। স্বভাবের চাহিদা ও বাহ্যিক অবস্থার দিক থেকে বলছেন, আমি তো নিঃসন্তান, কিন্তু আল্লাহর উপর আশা ও ভরসার দিক থেকে বলছেন, সন্তান কামনার উদ্দেশ্য তো আল্লাহ তা‘আলা আরো উত্তমভাবে পুরা করতে পারেন। আল্লাহ তা‘আলাকে শ্রেষ্ঠ ওয়ারিছ বলার আরেকটি দিক এই যে, তিনিই প্রকৃত ওয়ারিছ। তিনি ছাড়া আর যারা ওয়ারিছ হয়, তারা প্রকৃত ওয়ারিছ ও উত্তরসূরি এ জন্য নয় যে, তাদেরও একদিন মৃত্যু ঘটবে। কিন্তু যেহেতু এদের মাধ্যমে কিছু দীনী সুফল পাওয়া যাবে এ জন্য এই প্রার্থনা। নতুবা কোনো না কোনো দিন তো এই ওয়ারিছ ও তার উত্তরসূরিরাও দুনিয়া থেকে বিদায় নেবে এবং এ সুফলের ধারারও সমাপ্তি ঘটবে। সুতরাং প্রকৃত ওয়ারিছ একমাত্র আল্লাহ, যিনি চিরঞ্জীব। -বয়ানুল কুরআন যারা মনে করেন, স্ত্রী-সন্তানের প্রতি স্বভাবগত আকর্ষণ ওলী আল্লাহদের মতর্বা থেকে নীচের বিষয় তারা যেন নবী-রাসূলগণের এ দু‘আয় চিন্তা করেন।

উৎস: -সূরা আম্বিয়া : ৮৯

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *