জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

দু‘আ-২৮

Abswer.com Abswer.com
28 July, 2024
৩ মিনিট পড়ার সময়
৯ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّةَ اَعْیُنٍ وَّ اجْعَلْنَا لِلْمُتَّقِیْنَ اِمَامًا۝۷۴

উচ্চারণ: রাব্বানা-হাবলানা-মিন আঝওয়া-জিনা-ওয়া যুররিইইয়া-তিনা কুররাতা আ‘ইউনিওঁ ওয়াজ‘আলনা-লিলমুত্তাকীনা ইমা-মা-।

অর্থ: হে আমাদের পরওয়ারদেগার! আমাদের দান করুন আমাদের স্ত্রী-সন্তানদের তরফ থেকে চোখের শীতলতা। আর আমাদের বানান মুত্তাকীদের ইমাম।২৯

ফযিলত: ২৯. এ তো বলাই বাহুল্য যে, মুত্তাকীদের ইমাম ও আদর্শ তিনিই হতে পারেন, যিনি নিজেও উচ্চ পর্যায়ের তাকওয়ার অধিকারী। সুতরাং এ দু‘আর অর্থ, তাকওয়ার ঐ উঁচু মর্যাদা আমাদের দান করুন যে, আমাদের অনুসরণ করে অন্যরাও মুত্তাকী হয়ে যায়। মূল উদ্দেশ্য নেতৃত্ব প্রার্থনা নয়, যদিও সে প্রার্থনাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে তা প্রমাণ হয় না। উদ্দেশ্য, পরিবার-পরিজনের মুত্তাকী হওয়ার প্রার্থনা। অর্থাৎ নিছক পরিবারের প্রধান হওয়ার পরিবর্তে মুত্তাকী পরিবারের প্রধান করুন। (বয়ানুল কুরআন) مِنْ اَزْوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا (আমাদের স্ত্রী-সন্তানদের তরফ থেকে)। এ আরেকটি উদাহরণ আল্লাহর মকবুল বান্দাদের দু‘আ ও নামাজে স্ত্রী-সন্তান প্রার্থনার। قُرَّةَ اَعْیُنٍ (চোখের শীতলতা)। আরবী ভাষায় ‘চোখের শীতলতা’ বলে অন্তরের প্রশান্তি বোঝানো হয়। আল্লাহর মকবুল বান্দাদের অন্তর তখনই শান্তি পায়, যখন নিজেদের স্ত্রী-সন্তানদেরও দেখতে পান তাদের মতো দ্বীনের পূর্ণ অনুসারী এবং দ্বীনের বিধান পালনে পূর্ণ উদ্যোগী।

উৎস: -সূরা ফুরকান : ৭৪

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *