জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

দু‘আ-৩০

Abswer.com Abswer.com
29 July, 2024
২ মিনিট পড়ার সময়
৯ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

رَبِّ اِنِّیْ لِمَاۤ اَنْزَلْتَ اِلَیَّ مِنْ خَیْرٍ فَقِیْرٌ۝۲۴

উচ্চারণ: রাব্বি ইন্নী লিমাআনঝালতা ইলাইইয়া মিন খাইরিন ফাকীর।

অর্থ: পরওয়ারদেগার! আপনি আমার জন্য যে কল্যাণ অবতীর্ণ করবেন, আমি তার মুখাপেক্ষী।৩১

ফযিলত: ৩১. হযরত মূসা আ. যখন সফরের হালতে ক্ষুধা-তৃষ্ণায় নিরুপায় হয়ে পড়েছিলেন, তখন এ দু‘আ তাঁর পাক যবানে উচ্চারিত হয়। مِنْ خَیْرٍ (যে কল্যাণ)। কুরআন মাজীদের পূর্বাপর থেকে বোঝা যায়, এ শব্দের দ্বারা বিশেষভাবে ইঙ্গিত করা হয়েছে ক্ষুধার কষ্ট নিবারণে খাদ্যের ব্যবস্থার দিকে। فَقِیْرٌ (মুহতাজ, মুখাপেক্ষী)। সকল উচ্চ মর্যাদা ও বিশিষ্টতা সত্ত্বেও নবীও একজন মানব এবং মানবীয় প্রয়োজনসমূহ পূরণের মুখাপেক্ষী। আল্লাহর কামেল বান্দারা সব সময় আল্লাহর দরবারে নিজের প্রয়োজন ও মুখাপেক্ষিতা-ই পেশ করেন, বেনিয়াযী ও অমুখাপেক্ষিতা নয়।

উৎস: -সূরা কাসাস : ২৪

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *