জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

দু‘আ-৩৩

Abswer.com Abswer.com
31 July, 2024
৪ মিনিট পড়ার সময়
৮ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

رَبَّنَا وَ اَدْخِلْهُمْ جَنّٰتِ عَدْنِ ِ۟الَّتِیْ وَعَدْتَّهُمْ وَ مَنْ صَلَحَ مِنْ اٰبَآىِٕهِمْ وَ اَزْوَاجِهِمْ وَ ذُرِّیّٰتِهِمْ ؕ اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُۙ۝۸ وَ قِهِمُ السَّیِّاٰتِ ؕ وَ مَنْ تَقِ السَّیِّاٰتِ یَوْمَىِٕذٍ فَقَدْ رَحِمْتَهٗ ؕ وَ ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ۠۝۹

অর্থ: হে আমাদের পরওয়ারদেগার! তাদের আপনি দাখিল করুন স্থায়ী আবাসের জান্নাতে, যার প্রতিশ্রুতি আপনি তাদের দিয়েছেন। (তেমনি) তাদের পিতামাতা, স্ত্রী ও সন্তানদের যারা নেককার, তাদেরও দাখিল করুন। (তাদের সাথে এবং তাদের মতো মর্তবা ও মর্যাদায়) নিঃসন্দেহে আপনিই পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এবং তাদের রক্ষা করুন সকল অনিষ্ট থেকে। আর সেই দিন (হিসাব- দিবসে) যাকে অনিষ্ট থেকে রক্ষা করবেন, তাকে তো (বড়) রহমই করবেন। আর এ-ই হবে বড় কামিয়াবী।৩৪

ফযিলত: ৩৪. এ হচ্ছে আল্লাহর রহমতের দানের দিক এবং এটিই মূল উদ্দেশ্য। جَنّٰتِ عَدْنِ (স্থায়ী বসবাসের জান্নাতে)। জান্নাত সকল মুমিনের মঞ্জিলে মাকসুদ। এ এমন বিষয় নয়, যাকে কবিসুলভ অহমিকার দ্বারা উপেক্ষা করা যায়। مَنْ صَلَحَ (যারা নেককার)। মানুষের আনন্দ তখনই পূর্ণ হয়, যখন সেই আনন্দে তার বড়-ছোট এবং সঙ্গী-সুহৃদও শামিল হয়। এখানে এই প্রার্থনাই করানো হচ্ছে যে, আত্মীয়-স্বজনদের মাঝে যারা ঈমানদার, কিন্তু আমলের দিক থেকে এই মর্তবার নয়, তাদেরও যেন এ জান্নাতীদের সঙ্গী ও সমমর্যাদার বানিয়ে দেওয়া হয়। اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ (আপনিই তো পরাক্রমশালী প্রজ্ঞাময়)। সুতরাং এ আবেদন মঞ্জুর করা আপনার পক্ষে কঠিন নয়। আপনি তো আল-আযীয- সবকিছুর উপর কর্তৃত্ববান। আপনি এ আবেদন পূরণের ব্যবস্থা এমনভাবেও করতে পারেন যে, আপনার সাধারণ নিয়মের কোথাও কোনো ব্যত্যয় ঘটবে না। আর আপনি তো আল-হাকীম – মহাপ্রজ্ঞাবান। الْفَوْزُ الْعَظِیْمُ (বড় কামিয়াবী)। পার্থিব ক্ষণস্থায়ী সফলতা তো কোনো সফলতা নয়; আখিরাতের সফলতা-ই প্রকৃত সফলতা। কুরআন মাজীদে বারবার বিভিন্নভাবে এ সত্যের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

উৎস: -সূরা মুমিন : ৮-৯

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *