জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

দু‘আ-৩৬

Abswer.com Abswer.com
2 August, 2024
৩ মিনিট পড়ার সময়
৫ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

رَبَّنَا اغْفِرْ لَنَا وَ لِاِخْوَانِنَا الَّذِیْنَ سَبَقُوْنَا بِالْاِیْمَانِ وَ لَا تَجْعَلْ فِیْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِیْنَ اٰمَنُوْا رَبَّنَاۤ اِنَّكَ رَءُوْفٌ رَّحِیْمٌ۠۝۱۰

অর্থ: হে আমাদের পরওয়ারদেগার! ক্ষমা করুন আমাদেরকে এবং আমাদের ঐ ভাইদেরকে, যারা ঈমানের সাথে আমাদের আগে চলে গেছে আর আমাদের অন্তরে ঈমানদারদের প্রতি বিদ্বেষ দিয়েন না। হে আমাদের পরওয়ারদেগার! আপনি তো দয়াশীল, মেহেরবান। (আমাদের উপর আপনার দয়া ও করুণার ছায়াপাত ঘটিয়ে দিন। তাহলে আমাদের অন্তরগুলোও পরস্পর মিলিত হবে এবং পরস্পরের প্রতি কল্যাণকামিতায় পরিপূর্ণ থাকবে)।৩৭

ফযিলত: ৩৭. দ্বীনী ঐক্য ও ভ্রাতৃত্বের তড়িৎপ্রবাহ সঞ্চালিত করে এই দু‘আ। الَّذِیْنَ سَبَقُوْنَا بِالْاِیْمَانِ (যারা চলে গেছে আমাদের আগে ঈমানের সাথে)। অগ্রজদের জন্য দু‘আয়ে খায়েরের প্রসঙ্গ বিশেষ মনোযোগের দাবিদার। এখন তো বড় বিপদ এ-ও যে, উম্মাহর নতুন প্রজন্ম নিজেদের পূর্বসূরিদের নিন্দা করতে ও তাদের অভিশাপ দিতে শিখে গেছে; এমনকি একেই তারা মনে করছে দীনের খেদমত! وَ لَا تَجْعَلْ فِیْ قُلُوْبِنَا غِلًّا لِّلَّذِیْنَ اٰمَنُوْا (আর আমাদের অন্তরে ঈমানদারদের প্রতি বিদ্বেষ দিয়েন না)। এ দু‘আয় সমসাময়িক মুমিনগণও শামিল। তো সারকথা এই দাঁড়াল যে, পূর্বসূরিদের মর্যাদা ও অবদান স্বীকার করবে। আর সমসাময়িকদের প্রতি ভালবাসা রাখবে। (বয়ানুল কুরআন)

উৎস: -সূরা হাশর : ১০

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *