اَللّٰهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِمَآءِ الثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّ قَلْبِيْ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ.
অর্থ: ইয়া আল্লাহ! বরফ ও শিলার পানি দ্বারা আমার গুনাহসমূহ ধুয়ে দিন এবং আমার অন্তরকে গুনাহ থেকে এমন পরিষ্কার করুন, যেমন সাদা কাপড়ের ময়লা পরিষ্কার করা হয় আর আমার ও আমার গুনাহসমূহের মাঝে এমন দূরত্ব সৃষ্টি করুন যেমন দূরত্ব আপনি সৃষ্টি করেছেন পূর্ব-পশ্চিমের মাঝে।৪২
ফযিলত: ৪২. এখান থেকে হাদিসের দু‘আ শুরু হচ্ছে اغْسِلْ خَطَايَاىَ (বরফ ও শিলার পানি দ্বারা আমার গুনাহসমূহ ধুয়ে দিন) অর্থাৎ এমনভাবে ধুয়ে দিন যে, পাপের কালিমার লেশমাত্রও না থাকে। كَمَا بَاعَدْتَ (যেমন দূরত্ব আপনি…) উপমাদুটি আরবী ভাষায় ব্যাপক ব্যবহৃত। অর্থ : গুনাহের মিশ্রণ থেকে পূর্ণ পবিত্রতা। মুসলমানের কর্তব্য, প্রার্থনার এ বাক্যগুলো উচ্চারণের সাথে-সাথে তার মর্যাদাও রক্ষা করা এবং সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার সাধ্যমতো চেষ্টা করা। – ইয়া আল্লাহ! সবার আগে এর তাওফীক দিন এই গুনাহগার লেখককে (ও অনুবাদককে)।
উৎস: -বুখারী