اَللّٰهُمَّ إِنِّىْۤ أَسْأَلُكَ الْهُدٰى وَالتُّقٰى وَالْعَفَافَ وَالْغِنٰى.
অর্থ: ইয়া আল্লাহ! আমি আপনার কাছে চাই হেদায়েত ও পরহেযগারী; পবিত্রতা ও পরিতুষ্টি।৫২
ফযিলত: ৫২. এ চার শব্দে আছে আকীদা, ইবাদাত, আখলাক ও মুআশারা। এই চার বিষয়ের শুদ্ধতা এবং এ সংক্রান্ত উত্তম গুণাবলির প্রার্থনা।
উৎস: -মুসলিম